অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকিং খাতে চাকরির সুযোগ, বেতন ১৮ থেকে ২৪ হাজার টাকা

ওয়ান ব্যাংক পিএলসির নিয়োগকারী এজেন্সি কনকোয়েস্ট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ওয়ান ব্যাংকের জন্য ‘ট্রেইনি সেলস অফিসার–সিনিয়র সেলস অফিসার’ পদে ১০০ জনের বেশি জনবল নিয়োগ দেবে। পদটি মূলত চুক্তিভিত্তিক, তবে দায়িত্বশীল ও ভালো কাজের মাধ্যমে পরবর্তী সময়ে দুই বছর পর স্থায়ীকরণের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: কনকোয়েস্ট লিমিটেড (ওয়ান ব্যাংকের নিয়োগকারী সংস্থা)।

পদের নাম: ট্রেইনি সেলস অফিসার–সিনিয়র সেলস অফিসার (TSO-TLs)।

পদসংখ্যা: ১০০টির বেশি।

চাকরির ধরন: ফুল টাইম (চুক্তিভিত্তিক)।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। নতুনদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। সরাসরি সেলস, ব্যাংকিং প্রোডাক্ট (রিটেইল, ডিপোজিট, ক্রেডিট কার্ড, ইসলামিক ব্যাংকিং ও এসএমই প্রোডাক্ট) বিক্রি এবং টেলিমার্কেটিংয়ের কাজ করার আগ্রহ ও দক্ষতা থাকতে হবে।

বেতন: মাসিক ১৮,০০০ থেকে ২৪,০০০ টাকা।

প্রধান দায়িত্বসমূহ

ওয়ান ব্যাংক পিএলসির বিভিন্ন ব্যাংকিং পণ্য (যেমন সিএএসএ ডিপোজিট অ্যাকাউন্ট, টার্ম ডিপোজিট, ক্রেডিট কার্ড, ইসলামিক ব্যাংকিং ও এসএমই প্রোডাক্ট) সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করা। ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা। নতুন গ্রাহক তৈরি ও সম্পর্ক বজায় রাখা। গ্রাহকের কেওয়াইসি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও যাচাই নিশ্চিত করা। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট তৈরি করা।

সুযোগ-সুবিধা

বেতন ছাড়াও রয়েছে আকর্ষণীয় কমিশন স্ট্রাকচার এবং ওয়ান ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী যোগ্য প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত ও কভার লেটার ই-মেইলের মাধ্যমে jobs.conquest@gmail.com ঠিকানায় পাঠাতে পারবেন। ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।

এ ছাড়া ছবিসহ সিভি সরাসরি বা ডাকযোগে জমা দেওয়া যাবে এই ঠিকানায়:

কনকোয়েস্ট লিমিটেড, বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্স, ২য় ভবন (৩য় তলা), স্যুট # ২১০, ঢাকা-১২১৫।

(যেকোনো তথ্যের জন্য যোগাযোগ: ০১৯৫৮৩৬৩০৩১, ০১৯৫৮৩৬৩০৩৮)

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬