
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা যোগত্য পূরণ সাপেক্ষে আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৫৬ টাকা। আগ্রহী প্রার্থীরা ৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন।
চাকরির বিবরণ
* প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
* ব্যাচ: ১০৫তম ব্যাচ
* পদের নাম: সিপাহী (জিডি)
* শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- থেকে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়িভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।
বয়স: ১৯/৭/২০২৬ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে। (জন্মতারিখ ২০/০৭/২০০৩ থেকে ১৯/০৭/২০০৮–এর মধ্যে হতে হবে)।
শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৭.১৭৩ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
সাধারণ নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ নারী প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।
দৃষ্টিশক্তি: পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।
বৈবাহিক অবস্থা
অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)
রেজিস্ট্রেশনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে https://joinborderguard.bgb.gov.bd/job-circular-details/১০৪-তম-ব্যাচ-সিপাহী-(জিডি)-2025-07-20-BGB ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ রেজিস্ট্রেশন করতে পারবেন।
আবেদনের নিয়ম
আগ্রহীরা বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ ৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের ধাপগুলো হলো—
ধাপ-১: যোগ্যতা পরীক্ষা, ধাপ-২: রেজিস্ট্রেশন, ধাপ-৩: আবেদন ফি জমা, ধাপ-৪: শিক্ষাগত যোগ্যতা যাচাই, ধাপ-৫: ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এবং ধাপ-৬: অ্যাডমিট কার্ড ডাউনলোড।
আবেদন ফি
ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৬ টাকা পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময়
২ এপ্রিল ২০২৬।