মডেল: ইয়াসফি ও হাদী
মডেল: ইয়াসফি ও হাদী

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদ ২৪

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানবসম্পদ) পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানবসম্পদ)
পদসংখ্যা: ২৪
যোগ্যতা: যেকোনো বিষয়ে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ-৪-এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। অথবা সিজিপিএ-৪-এর স্কেলে অন্তত ৩ নিয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পাসের ক্ষেত্রে জিপিএ-৫-এর স্কেলে ৩.৫০ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স: ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
বেতন: অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন ৪১,৮০০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে মাসিক বেতন ৪৩,৫০০ টাকা স্কেলে নির্ধারিত হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে ফরম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক থেকে ১২১ নম্বর কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইল অথবা টেলিটকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যাবে। স্মারক নং-২৭.১২.০০০০.১১০.৫১.০০১.২৩.২৩৮২ (তারিখ: ১৪ নভেম্বর, ২০২৩) অনুযায়ী ২০২৩ সালের ১৬ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন যেসব প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন, তাঁদের আবেদন বহাল থাকবে। তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৮ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।