প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নিরাপত্তা পরিদর্শক (এসআই) পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ) সাংগঠনিক কাঠামোভুক্ত ৯ম গ্রেডের ৩টি পদের লিখিত পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ম গ্রেডের নিরাপত্তা পরিদর্শক (এসআই) পদে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি শিগগিরই বিজ্ঞপ্তি মারফত জানানো হবে।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) সহকারী প্রকৌশলী পদে ৬৬ জন, সহকারী কেমিস্ট পদে ৫ জন এবং পার্সোনেল—অফিসার/স্টোর অফিসার/আবাসিক অফিসার/ক্রয় অফিসার/বাজেট অফিসার পদে ১০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিওএফের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নিরাপত্তা পরিদর্শক (এসআই) পদে সুপারিশকৃত প্রার্থীদের তালিকা সংযুক্ত ছবিতে দেখুন।