আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে প্রশিক্ষক পদে চুক্তিভিত্তিক চাকরির সুযোগ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে প্রশিক্ষক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ১১। আবেদনের শেষ তারিখ ১২ আগস্ট ২০২৬।

চাকরির বিবরণ
পদের নাম: প্রশিক্ষক (ডিজিটাল মার্কেটিং ও এআই টেকনোলজি)
পদসংখ্যা: ১১
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক (৯০ দিন)
বেতন-ভাতা
১০৫,০০০ টাকা (৯০ দিনের জন্য)।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো জেলা/প্রশিক্ষণকেন্দ্র।

শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। NSDA অনুমোদিত Digital Marketing Level-4 সনদধারী হতে হবে।
Digital Marketing for Freelancing বিষয়ে ন্যূনতম ৩ থেকে ৪টি ব্যাচ সফলভাবে সম্পন্ন করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ ই-মেইলে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:projecttraining28@gmail.com

আবেদনের শেষ তারিখ
১২ আগস্ট ২০২৬ বেলা দুইটা পর্যন্ত।