বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক আয়োজিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। জেলা জজ ও অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলোয় সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ২২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৮০৫ জন পরীক্ষার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পদের নাম: বেঞ্চ সহকারী
উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা: ৮০৫ জন
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০৫ জুলাই ২০২৬ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার বিস্তারিত তথ্য: মৌখিক পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পরবর্তী সময়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফল দেখুন এখানে