সাউথইস্ট ব্যাংক নেবে ট্রেইনি জুনিয়র অফিসার, বেতন ৪০,০০০-৪৫,০০০ টাকা

বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংকটির জেনারেল অডিট বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম ট্রেইনি জুনিয়র অফিসার। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন এ পদের জন্য।

পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল অডিট)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কমপক্ষে সিএ কোর্সের সম্পূর্ণ সার্টিফিকেট থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনে বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: ৪০,০০০–৪৫,০০০ হাজার টাকা (মাসিক)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনপদ্ধতি: আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক https://bdjobs.com/h/details/1453838?ln=1 করুন।

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬।