৬ ব্যাংকে অফিসার ক্যাশ পদে ১,২৬২ জন প্রাথমিকভাবে নির্বাচিত

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন ৬ ব্যাংকের অফিসার (ক্যাশ)–এর ১ হাজার ২৬২টি শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বৃস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে একটি প্যানেল প্রস্তুত করা হয়েছে। প্যানেল থেকে রোল নম্বর অনুযায়ী ১ হাজার ২৬২ জন প্রার্থীকে তাঁদের পছন্দক্রম বিবেচনায় সদস্যভুক্ত ৬টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখুন এই ঠিকানায়
নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
* প্রার্থীদের তালিকা দেখুন এখানে