ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২০ মে ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ৩৪০ জন প্রার্থী। ১,৮৮০টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ১৬ মে ২০২৬ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ জুন ২০২৬ তারিখ বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ফলাফল দেখতে ভিজিট করুন https://erecruitment.bb.org.bd/career/20260520_bscs_184.pdfএই ঠিকানায়।
লিখিত পরীক্ষার কেন্দ্রের নাম ও আসনবিন্যাস বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) প্রকাশ করা হবে।