ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট দুজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬।
পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: পরিসংখ্যান বিভাগ।
পদসংখ্যা: ২
পরিসংখ্যানে বিএস এবং এমএস উভয় ডিগ্রিতে প্রথম শ্রেণি অথবা ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ৪.২৫ (৫.০০-এর মধ্যে) থাকতে হবে।
কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তত ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা; অথবা অন্তত ২ বছরের পোস্টডক্টরাল গবেষণার অভিজ্ঞতা; অথবা কোনো স্বনামধন্য গবেষণাপ্রতিষ্ঠানে রিসার্চ/সায়েন্টিফিক অফিসার বা সমমানের পদে অন্তত ৬ বছরের গবেষণার অভিজ্ঞতা।
পিএইচডিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অন্তত ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
(গ্রেড-৬) ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।
চাকরির ধরন
পূর্ণকালীন।
আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।