প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬

গণিত (অংশ-১)

গণিত: প্রস্তুতি যাচাই করে নাও আরেকবার

.

১ নম্বর প্রশ্ন
১। দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২০০কে গুণ করলে গুণফল ১৯৮০০ হবে?
ক. ৯৯ খ. ৯৮ গ. ৮৯ ঘ. ৯৪
২। ১২৩১১০ =  ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে?
ক. ১২৩০ খ. ১৩৫৩০ গ. ১২৩০০ ঘ. ১২৩১১০
৩। একটি দোকানে ৩০টি সাইকেল আছে। একটি সাইকেলের মূল্য ৬৫০০ টাকা। যদি দোকানদার সব সাইকেল বিক্রি করেন, তাহলে তিনি কত টাকা পাবেন?
ক. ১৯৫০০০ খ. ১৯৫০০
গ. ১৮৫০০০ ঘ. ৬৫৩০

৪। চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১০০৯৯ এর সমান হবে?
ক. ৯৯০০ খ. ৯৯৯০
গ. ৯৯৯৯ ঘ. ১০০০
৫। ১১২২কে ৯৯ দ্বারা গুণ করলে কত হবে?
ক. ১১৮৮০০ খ. ১১৮০৮০
গ. ১১০০৮৮ ঘ. ৮৮১১০০
৬। একটি গ্রামের আয়তন ৪ বর্গকিলোমিটার। সেই গ্রামে ৪০০০ জন লোক বাস করে। ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত জন?
ক. ১০০ খ. ১০০০
গ. ৪০০০ ঘ. ১৬০০০
৭। ৫টি আমের দাম ৭৫ টাকা হলে ১টির দাম কত?
ক. ৩৭৫ টাকা খ. ১৭৫ টাকা
গ. ৩০ টাকা ঘ. ১৫ টাকা
৮। ১ গজ কাপড়ের মূল্য ১৪০ টাকা হলে ৮৪০ টাকা দিয়ে কত গজ কাপড় কেনা যাবে?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
৯। ৪৪৫০০কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল
কত হবে?
ক. ৪৫ খ. ৪৪৫ গ. ৪৫৪ ঘ. ৪৪৫০
১০। ১ ডজন আমের দাম ৬০০ টাকা। ১টি আমের দাম কত?
ক. ৪০ খ. ৫০ গ. ৬০ ঘ. ৭০
১১। ৩০০ গ্রামের ৪ গুণ কত হবে?
ক. ১১০০ গ্রাম খ. ১ কেজি
গ. ১ কেজি ২০০ গ্রাম ঘ. ১৮ গ্রাম
১২। ৫৫০০০কে কত দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না।
ক. ১০ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪
১৩। কোনো ভাগ অঙ্কে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে ভাগশেষ কত?
ক. ৫০ খ. ১৫০ গ. ২০ ঘ. ২০.১৫
১৪। ৯৯০০০কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল
কত হবে?
ক. ৯৯ খ. ৯৯০ গ. ৯৯০০ ঘ. ৯৯.৯
১৫। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য = কী?
ক. ভাজক ভাগফল খ. ভাজক ভাগফল
গ. ভাজক + ভাগফল ঘ. ভাজক — ভাগফল
১৬। ৮টি পেনসিলের দাম ২৪ টাকা। এর দ্বিগুণসংখ্যক পেনসিল ক্রয় করতে কত টাকা লাগবে?
ক. ৪৮ খ. ৫৬ গ. ৬৪ ঘ. ৭২
১৭। ৩টি আমগাছের প্রতিটি থেকে ৮টি করে আম পেড়ে ৪ বন্ধু সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে, তা বের করতে নিচের কোনটি অনুসরণ করবে?
ক. ৩+৮৪ খ. ৮৩৪
গ. (৮+৩) ৪ ঘ. (৩৮)৪
১৮। একটি ঝুড়িতে ১৬২টি ফজলি আম ও ১৩৮টি গোপালভোগ আম আছে। এরূপ ১৫০টি ঝুড়িতে মোট কতটি আম আছে?
ক. ৩৫০০০টি খ. ৪০০০০টি
গ. ৪৫০০০টি ঘ. ৫০০০০টি
১৯। নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ?
ক. ৪ ক = ১৬ ৮ খ. ২ ৪ = ১৬ ৮
গ. ১ + ২ + ৩ + ৪ = ১০ ঘ. ১০০ ২ = ৫০
২০। ২ ডজন কলার দাম ৪৮০ টাকা হলে ১টি কলার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ কোনটি?
ক. ৪৮০ (১২ ২) খ. ৪৮০ (২ + ১২)
গ. ৪৮০ (১২ ২) ঘ. ৪৮০ (২ ১২)
২১। নিচে গাণিতিক বাক্যটিকে সঠিক করতে খালি ঘরে নিচের কোন সংখ্যাটি বসবে?
১৫+  <১০+১৫
ক. ৫ খ. ১০ গ. ২০ ঘ. ২৫
২২। নিচের কোন রাশিমালাটি (৩৪+৫)┤২ এর
সমান হবে?
ক. ২(৫+৩৪) খ. (২৫)+৩৪
গ. ৩৪(৫২) ঘ. ৩৪+(৫২)
২৩। ২ ডজন খাতার দাম ৬০০ টাকা হলে ১টি খাতার দাম কত? এই সমস্যাটির গাণিতিক
রূপ কোনটি?
ক. ৬০০ (১২ ২) খ. ৬০০ (১২ + ২)
গ. ৬০০ (১২ ২) ঘ. ৬০০ ২ ১২
২৪। নিচের গাণিতিক বাক্যে খালি ঘরে কোন সংখ্যাটি বসালে বাক্যটি সঠিক হবে?
১৫+৪০=৬৫—
ক. ৫ খ. ১০ ঘ. ২০ ঘ. ২৫
২৫। ‘ক’ সংখ্যক আম থেকে ২০টি আম নষ্ট হয়ে গেল এবং ২৫টি আম ভালো থাকল। সমস্যাটি নিচের কোন খোলা বাক্যে প্রকাশ করা হয়েছে?
ক. ক—২০=২৫ খ. ২৫—ক=২০
গ. ক+২০=২৫ ঘ. ২০—ক=২৫
২৬। সংখ্যা প্রতীক কয়টি?
ক. ৫টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি
২৭। সম্পর্ক প্রতীক কয়টি?
ক. ১০টি খ. ৮টি গ. ৬টি ঘ. ৪টি
২৮। ৬০ এর মৌলিক গুণনীয়কে প্রকাশ কোনটি?
ক. ২৩০ খ. ৩০২
গ. ২৩১০ ঘ. ২২৩৫
২৯। ২৪ এর গুণনীয়ক কয়টি?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮
৩০। ৩৬ এর গুণনীয়ক কয়টি?
ক. ৯টি খ. ৮টি গ. ৭টি ঘ. ৬টি
৩১। ৪, ৬ ও ২৪ এর লসাগু কত?
ক. ২ খ. ৪ গ. ১২ ঘ. ২৪
৩২। ৭০টি ডিম ও ১৭৫টি রুটি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে?
ক. ৫ খ. ১০ গ. ২৫ ঘ. ৩৫
৩৩। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮, ২৪কে নিঃশেষে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৬
৩৪। লসাগুর অপর নাম কী?
ক. লঘিষ্ঠ সাধারণ গুণিতক
খ. লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক
গ. গরিষ্ঠ সাধারণ গুণিতক
ঘ. গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
৩৫। একটি বৃত্তের অংশ লাল রং ও অংশ সবুজ রং করা হয়েছে, বাকি অংশ হলুদ রং করা হয়েছে। ওই বৃত্তের কত অংশ হলুদ রং করা হয়েছে?
ক. খ. গ. ঘ.
৩৬। এবং কে লঘিষ্ঠ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে হর কত হবে?
ক. ৩ খ. ৬ গ. ১০ ঘ. ১৮
৩৭। নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
ক. খ. গ. ঘ.
৩৮। নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
ক. খ. ১ গ. ঘ.
৩৯। নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ?
ক. খ. গ. ঘ.
৪০। কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে নিচের কোনটি হবে?
ক. খ. গ. ঘ.
৪১। জয়ার কাছে ৫টি কলম ছিল। সে তার ছোট ভাইকে ২টি কলম দিল। জয়া তার মোট কলমের কত অংশ ছোট ভাইকে দিল?
ক. অংশ খ. অংশ গ. অংশ ঘ. অংশ
৪২। = কত?
ক. খ. গ. ঘ.
৪৩। একটি বাঁশের অংশ কাদায়, অংশ পানিতে এবং বাকি অংশ পানির ওপরে আছে। পানির ওপরে কত অংশ আছে?
ক. খ. গ. ঘ.
৪৪। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোনটি?
ক. অপ্রকৃত ভগ্নাংশ খ. প্রকৃত ভগ্নাংশ
গ. মিশ্র ভগ্নাংশ ঘ. দশমিক ভগ্নাংশ
৪৫। মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কী বলে?
ক. প্রকৃত খ. অপ্রকৃত গ. সমস্ত ঘ. দশমিক
৪৬। এর = কত?
ক. খ. গ. ঘ.
৪৭। ০.১০.০১=কত?
ক. ০.০০১ খ. ০.০০০১ গ. ০.০১ ঘ. ১.০০০
৪৮। ০.৩০.০৩.০০৩= কত?
ক. ০.০০২৭ খ. ০.০০০২৭ গ. ০.০০০০২৭ ঘ. ০.০২৭
৪৯। .৫.০৩.০২ = কত?
ক. .৩০০০ খ. ০.০৩০০ গ. ০.০০০৩ ঘ. ০.০০৩০
৫০। মোবাইল ফোন থেকে ৩ মিনিটে কথা বলায় ৩.৩৩ টাকা খরচ হলো। ওই ফোন থেকে প্রতি মিনিটে কথা বলার খরচ কত?
ক. ০.১১ খ. ০.১১১১ গ. ১.০১ ঘ. ১.১১

রমজান মাহমুদ, সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
খন্দকার আতিক, শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল