
২. নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো, যেন বাক্যগুলো সত্য হয়।
১) একটি ত্রিভুজের ক বাহু আছে।
আমরা জানি, একটি ত্রিভুজের ৩টি বাহু আছে।
∴ খোলা বাক্যটি হবে:
ক = ৩
∴ ক এর মান ৩ হলে বাক্যটি সত্য হয়।
২) ক টাকার জিনিস কিনে ৫০ টাকা দিয়ে ২৩ টাকা ফেরত নেওয়া হলো।
এখানে,
খোলা বাক্যটি হবে:
ক = ৫০ – ২৩
∴ ক = ২৭
∴ ক এর মান ২৭ হলে বাক্যটি সত্য হয়।
৩. বর্গাকৃতির কিছু কাগজ আছে, যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেমি।
১) বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত?
২) এ রকম ৩টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত?
সমাধান
১) দেওয়া আছে,
বর্গাকৃতি কাগজের একটি বাহুর দৈর্ঘ্য ক সেমি
∴ বর্গাকৃতি কাগজটির পরিসীমা = একটি বাহুর দৈর্ঘ্য × ৪
= ক × ৪ সেমি
উত্তর: ক × ৪ সেমি
২) দেওয়া আছে,
বর্গাকৃতি কাগজের একটি বাহুর দৈর্ঘ্য ক সেমি
∴ ১টি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল
= বাহুর দৈর্ঘ্য × বাহুর দৈর্ঘ্য
= ক × ক বর্গসেমি
৩টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল
= ক × ক × ৩ বর্গসেমি
উত্তর: ক × ক × ৩ বর্গসেমি.
৪. গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো।
১) ক + ৯ = ১৫
বা, ক = ১৫–৯
∴ ক = ৬
উত্তর: ৬
২) ক–১২ = ২৫
বা, ক = ২৫+১২
∴ ক = ৩৭
উত্তর: ৩৭
৩) ২ × ক = ২২
বা, ক = ২২÷২
∴ ক = ১১
উত্তর: ১১
৪) ক ÷ ৮ = ৭
বা, ক = ৭ × ৮
∴ ক = ৫৬
উত্তর: ৫৬
৫) ৭ × (৮ + ক) = ৬৩
বা, ৮ + ক = ৬৩ ÷ ৭
বা, ৮ + ক = ৯
বা, ক = ৯–৮
∴ ক = ১
উত্তর: ১