* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ এ বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১। কী বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খ. তথ্য গ. প্রযুক্তি ঘ. রেডিও
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কী হয়েছে?
ক. গতি কমছে খ. কাজের গতি বাড়ছে
গ. গতি বাড়ছে ঘ. কাজের গতি কমছে
৩। অফিসের কর্মীদের ফাঁকি দেওয়া কীভাবে রোধ করা সম্ভব হচ্ছে?
ক. মনিটরিং করার ফলে খ. স্বয়ংক্রিয় মনিটরিং করার ফলে
গ. মনিটরের সাহায্যে ঘ. মাউসের সাহায্যে
৪। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে—
i. মানুষ অনেক দক্ষ হয়ে ওঠে
ii. বিপজ্জনক কাজগুলো রোবট দিয়ে করানো যায়
iii. অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। বর্তমানে চাকরির দরখাস্ত করতে কিসের প্রয়োজন হয়?
ক. ইন্টারনেট খ. ল্যাপটপ
গ. মোবাইল ফোন ঘ. ইন্টারনেট ও ল্যাপটপ
৬। কম্পিউটারের সাহায্যে করা যায়—
i. হিসাব-নিকাশ ii. ভিডিও এডিটিং iii. গান শোনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
৭। সরকারি কাজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে—
i. সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে
ii. সরকারি সেবার মান উন্নয়ন হবে
iii. সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। ব্যাংকের টাকা যেকোনো সময় কিসের মাধ্যমে তোলা যায়?
ক. এটিএমের মাধ্যমে খ. একটি মেশিনের মাধ্যমে
গ. টিএএম মেশিনের মাধ্যমে ঘ. কম্পিউটারের মাধ্যমে
৯। সরকারি কোন কোন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রয়োগ রয়েছে—
ক. সরকারি সব কাজে খ. সরকারি তথ্যাদি প্রকাশে
গ. চিঠি পাঠানোর কাজে ঘ. পরীক্ষার ফলাফলে
১০। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি-বিষয়ক কোম্পানি কোনটি?
ক. মাউস কোম্পানি খ. টেলিভিশন কোম্পানি
গ. রেডিও কোম্পানি ঘ. মোবাইল কোম্পানি
১১। তথ্য বিশ্লেষণ সহজ হয়েছে কিসের সাহায্যে?
ক. মোবাইল খ. কম্পিউটার গ. স্মার্টফোন ঘ. ক্যালকুলেটর
১২। ই-মেইল কী?
ক. বিশ্বব্যাপী দ্রুত ডাক-ব্যবস্থা খ. ডাক-ব্যবস্থা
গ. চিঠি পাঠানো ঘ. চিঠি গ্রহণ
১৩। গবেষণাকাজে কোন যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহূত হয়?
ক. ক্যালকুলেটর খ. স্মার্টফোন
গ. কম্পিউটার ঘ. মোবাইল
১৪। ই-মেইলের পূর্ণনাম কী?
ক. ইলেকট্রিক মেইল খ. ইলেকট্রনিক মেইল
গ. ইলেকট্রন মেইল ঘ. ইলেকট্রিসিটি মেইল
১৫। একটি ই-মেইল অ্যাড্রেসের কয়টি অংশ থাকে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. অসংখ্য
১৬। নিচের কোনটি ই-মেইলের অ্যাড্রেস?
ক. pkdict@yahoo.com খ. pkd@ictyahoo.com
গ. www.pkdictyahoo.com ঘ. @yahoo.com.pkdict
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-১
১. ক ২. খ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ক
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা