এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

২২. দেশপ্রেম গড়ে ওঠে কীভাবে?

ক. জাতীয়তাবোধের মাধ্যমে

খ. সামাজিক মর্যাদার মাধ্যমে

গ. জাতীয় সম্পত্তির মাধ্যমে

ঘ. সামাজিক ভূসম্পত্তির মাধ্যমে

২৩. মানুষ কীভাবে নিজ দেশ সম্পর্কে মঙ্গল–অমঙ্গলের পূর্বাভাস পেতে পারে?

ক. অর্থনীতি পাঠ করে

খ. সমাজবিজ্ঞান পাঠ করে

গ. নীতিবিদ্যা পাঠ করে

ঘ. ইতিহাস পাঠ করে

২৪. কোনো দেশের জাতীয়তাবোধ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে—

i. ইতিহাস ii. ঐতিহ্য

iii. সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

২৫. ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি—

i. দেশের স্বার্থে ii. জাতির স্বার্থে

iii. ব্যক্তির স্বার্থে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

২৬. ফা–হিয়েন ও হিউয়েন সাং কোন দেশীয় পরিব্রাজক ছিলেন?

ক. চীন খ. জাপান

গ. কোরিয়া ঘ. ফ্রান্স

২৭. ইতিহাসের কাল বিভাজনে কোনো সন–তারিখ ব্যবহার করা কঠিন কেন?

ক. ইতিহাস নিরন্তর প্রবাহমান বলে

খ. ইতিহাস নিরপেক্ষ বলে

গ. ইতিহাস অতীতমুখী বলে

ঘ. ইতিহাস সত্যনির্ভর বলে

২৮. ইতিহাস রচনার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় কোনটি?

ক. কল্পকাহিনি খ. জীবনী

গ. জনশ্রুতি ঘ. শিলালিপি

২৯. ইতিহাসের উপাদান কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৬টি ঘ. ৭টি

৩০. আধুনিক ইতিহাসের জনক কে?

ক. লিওপোল্ড ফন র৵াংকে

খ. ড. জনসন

গ. ই.এইচ.কার

ঘ. হেরোডোটাস

৩১. ‘ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে’—উক্তিটি কার?

ক. হেরোডেটাস খ. ড. জনসন

গ. ই এইচ কার ঘ. র​৵াপসন

৩২. যেসব তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব, তাকে ইতিহাসের কী বলে?

ক. উপাদান খ. প্রকারভেদ

গ. স্বরূপ ঘ. পরিসর

৩৩. ‘প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস’—উক্তিটি কার?

ক. হেরোডোটাস

খ. থুকিডাইডেস

গ. জনসন

ঘ. লিওপোল্ড ফন র৵াংকে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২২. ক ২৩. ঘ ২৪. ঘ ২৫. ঘ ২৬. ক ২৭. ক ২৮. ক ২৯. ক ৩০. ঘ ৩১. গ ৩২. ক ৩৩. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো.মিজান চৌধুরী
শিক্ষক, লালমাটিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা