এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

৪২. নিচের কোনটি সমষ্টিগত সম্পদের অন্তর্গত?

ক. স্ত্রীকে দেওয়া স্বর্ণালংকার

খ. নিজ গৃহের আসবাবপত্র

গ. সিটি করপোরেশনের গাড়ি

ঘ. গার্মেন্টসের যন্ত্রপাতি

৪৩. ভোক্তার স্বাধীনতা হরণ করা হয় কোনটিতে?

ক. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়

খ. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়

গ. মিশ্র অর্থব্যবস্থায়

ঘ. ইসলামি অর্থব্যবস্থায়

৪৪. কোনটি জাতীয় সম্পদ?

ক. উদ্ভাবনী শক্তি খ. সাগর-মহাসাগর

গ. প্রযুক্তি ঘ. বৈজ্ঞানিক অবিষ্কার

৪৫. দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকে কী বলে?

ক. সংরক্ষণ খ. রূপান্তরিত সম্পদ

গ. উৎপাদন ঘ. উপকরণ

৪৬. অপ্রাচুর্য কথাটির অর্থ কী?

ক. জোগানের তুলনায় চাহিদা সীমাবদ্ধ

খ. চাহিদার তুলনায় জোগান সীমাবদ্ধ

গ. সম্পদের পরিমাণ অসীম

ঘ. সম্পদের পরিমাণ অসীম

৪৭. জাতীয় সম্পদ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

ক. জনগনের সার্বিক কল্যাণে

খ. বিদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে

গ. প্রভাব বিস্তারের ক্ষেত্রে

ঘ. সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে।

৪৮. উৎপাদনের উৎপাদিত উপাদানকে কী বলে?

ক. শ্রম খ. ভূমি

গ. মূলধন ঘ. সংগঠন

সঠিক উত্তর

অধ্যায় ১০: ৪২.গ ৪৩.খ ৪৪.ক ৪৫.গ ৪৬.খ ৪৭.ক ৪৮.গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা