
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১৫ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৫
১। ইভ টিজিংয়ের প্রতিশব্দ—
ক. যৌন হয়রানি খ. শিশুশ্রম
গ. নারী নির্যাতন ঘ. নারী প্রহার
২। সামাজিক সমস্যা কিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত?
ক. সমাজের খ. রাষ্ট্রের গ. পরিবারের ঘ. জাতির
৩। বাংলাদেশ কত সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুসমর্থন করেছে?
ক. ১৯৯৩ খ. ১৯৯২ গ. ১৯৯১ ঘ. ১৯৯০
৪। সমাজে নারীর প্রতি সহিংসতার কারণ—
i. দারিদ্র্য ii. সামাজিক কুপ্রথা iii. শৃঙ্খলাবোধের অভাব
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
৫। সরকারি চাকরিতে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটির গেজেট প্রকাশিত হয়—
ক. ১১ জানুয়ারি ২০১০ খ. ১১ জানুয়ারি ২০১১
গ. ১১ ফেব্রুয়ারি ২০১১ ঘ. ১১ জানুয়ারি ২০১২
৬। নিচের কোনটি সামাজিক অসংগতির মূল কারণ?
ক. নৈরাজ্য খ. দুর্নীতি গ. রাজনৈতিক বিশৃঙ্খলা
ঘ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
৭। সামাজিক বিশৃঙ্খলার চরম রূপকে বলে—
ক. সামাজিক অবক্ষয় খ. সামাজিক ভাঙন
গ. সামাজিক নৈরাজ্য ঘ. মূল্যবোধের ক্ষয়
৮। সামাজিক সমস্যার রূপ পরিবর্তিত হয়—
ক. সমাজভেদে খ. দেশভেদে
গ. পরিবারভেদে ঘ. অঞ্চলভেদে
৯। নারীরা বাড়িতে শারীরিক ও মানসিক যেসব নির্যাতনের শিকার হন, তাকে বলে—
ক. সাম্প্রদায়িক সহিংসতা খ. জাতিগত সহিংসতা
গ. পারিবারিক সহিংসতা ঘ. শ্রেণিগত সহিংসতা
১০। এইডস থেকে বাঁচার একমাত্র উপায়—
ক. প্রতিষেধক গ্রহণ খ. প্রতিরোধ
গ. রোগীর সংস্পর্শ ত্যাগ ঘ. কর্মব্যস্ত থাকা
১১। বিশ্ব এইডস দিবস—
ক. ১ ডিসেম্বর খ. ২ ডিসেম্বর
গ. ৩ ডিসেম্বর ঘ. ৪ ডিসেম্বর
১২। কোন রোগের কোনো প্রতিষেধক নেই?
ক. হেপাটাইটিস বি খ. গুটিবসন্ত গ. ডেঙ্গু ঘ. এইডস
১৩। কোনটির পরিস্থিতি বাংলাদেশে খুবই ভয়াবহ?
ক. রাজনীতি খ. চুরি গ. সড়ক দুর্ঘটনা ঘ. অর্থনীতি
১৪। কিশোররা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে—
i. আকাশ সংস্কৃতির প্রভাবে ii. মা-বাবা কর্মব্যস্ততায়
iii. উন্নতি লাভের আশায়
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
১৫। নৈতিকতার চরম অবক্ষয়—
ক. যৌন হয়রানি খ. মানব পাচার
গ. শিশু পাচার ঘ. কারও সম্মানহানি
১৬। পারিবারিক সহিংসতার মধ্যে পড়ে—
i. যৌতুক সম্পর্কিত নির্যাতন ii. স্ত্রী প্রহার
iii. শিক্ষাবঞ্চনা
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৭। সমাজের দুর্নীতি নির্মূল হবে—
ক. শাস্তির ব্যবস্থা নিশ্চিত করলে
খ. প্রশাসন পক্ষপাতদুষ্ট না হলে
গ. সর্বস্তরে জবাবদিহি প্রতিষ্ঠিত হলে
ঘ. জনগণের আন্তসুসম্পর্ক তৈরি হলে
১৮। Militant শব্দটির বাংলা প্রতিশব্দ হলো—
ক. সেনাবাহিনী খ. জঙ্গি
গ. আইএস বাহিনী ঘ. জঙ্গি হামলা
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১৫
১. ক ২. ক ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. গ ১৮. খ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর