ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন

সততার পুরস্কার

১. সততার পুরস্কার গল্পের লেখক কে?

ক. সৈয়দ মুজতবা আলী

খ. মুহাম্মদ শহীদুল্লাহ

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. শওকত ওসমান

২. মুহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৫৫ খ. ১৮৬৫

গ. ১৮৮৫ ঘ. ১৮৯৫

৩. মুহাম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৪৯ খ. ১৯৫৪

গ. ১৯৬৯ ঘ. ১৯৭১

৪. প্রথম ইহুদি ব্যক্তির সর্বাঙ্গ কেমন ছিল?

ক. রক্তাক্ত খ. ধবল

গ. লাল ঘ. কালো

৫. তৃতীয় ইহুদি ব্যক্তিটির কী সমস্যা ছিল?

ক. মাথায় টাক

খ. পঙ্গুত্ব

গ. ধবল রোগ

ঘ. অন্ধত্ব

৬. ফেরেশতারা কী দিয়ে তৈরি?

ক. মাটি খ. নূর

গ. পানি ঘ. মেঘ

৭. ফেরেশতাকে ইহুদিদের কাছে কে পাঠালেন?

ক. নবি খ. আল্লাহ

গ. মন্ত্রী ঘ. রাজা

৮. মানুষ কেন ফেরেশতাদের দেখতে পায় না?

ক. পানির তৈরি বলে

খ. বাতাসের তৈরি বলে

গ. নূরের তৈরি বলে

ঘ. বিদ্যুতের তৈরি বলে

৯. ফেরেশতারা কার হুকুম পালন করেন?

ক. নবির খ. মন্ত্রীর

গ. আল্লাহর ঘ. রাজার

১০. ফেরেশতা কিসের রূপ ধরে ইহুদিদের কাছে এলেন?

ক. কবুতরের খ. উটের

গ. গরুর ঘ. মানুষের

১১. ‘সততার পুরস্কার’ গল্পে ইহুদি বংশের কয়জন লোকের কথা উল্লেখ করা হয়েছে?

ক. পাঁচজন খ. চারজন

গ. তিনজন ঘ. দুজন

১২. ফেরেশতা কোন ইহুদির কাছে প্রথম আসেন?

ক. খঞ্জের খ. ধবল রোগীর

গ. অন্ধের ঘ. টাকওয়ালার

সঠিক উত্তর:

সততার পুরস্কার: ১. খ ২. গ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. খ