২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা ১ম পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
প্রার্থী
১। শীতার্ত মানুষ হিমশীতল সুদীর্ঘ রাত কার প্রতীক্ষায় থাকে?
ক. সরকারের প্রতীক্ষায় খ. বিত্তবানদের প্রতীক্ষায়
গ. সূর্যের প্রতীক্ষায় ঘ. অগ্নির প্রতীক্ষায়
২। এক টুকরো কাপড়ে কান ঢেকে শীত পাড়ি দেয় কারা?
ক. সন্ন্যাসীরা খ. বিত্তবানরা
গ. বস্ত্রহীনরা ঘ. কৃপাপ্রার্থীরা
৩। জ্বলন্ত অগ্নিপিণ্ড কোনটি?
ক. সূর্য খ. চন্দ্র গ. গ্রহ ঘ. নক্ষত্র
৪। কবি কাদের জন্য সূর্যের কাছে উত্তাপ আর আলো প্রার্থনা করেছেন?
ক. কৃষকদের জন্য খ. শ্রমজীবী মানুষের জন্য
গ. সমাজের নিচুতলার মানুষের জন্য
ঘ. বিত্তশালী মানুষের জন্য
৫। সূর্যের উত্তাপে আমাদের কী পুড়বে?
ক. জড়তা খ. দীনতা
গ. কুঁড়েঘর ঘ. এক টুকরো কাপড়
৬। ‘অকৃপণ’ শব্দের অর্থ কী?
ক. আড়ষ্টতা খ. প্রার্থী
গ. জড়তার ভাব ঘ. উদার
৭। ‘প্রার্থী’ কোন জাতীয় রচনা?
ক. কবিতা খ. নাটক গ. প্রবন্ধ ঘ. ছোটগল্প
৮। আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উত্স কোনটি?
ক. চন্দ্র খ. বাতাস গ. আলো ঘ. সূর্য
৯। কোনটি তত্সম শব্দ?
ক. রাত খ. আজ গ. সূর্য ঘ. কান
১০। মুমূর্ষু ‘ধরা-প্রাণ’ জেগে উঠতে পারে
i. ফুল-ফসলে
ii. ক্ষুধার্তের খাদ্যে
iii. আত্মার আনন্দে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১১। ‘ছড়াও প্রভাত আলো’ যাদের উদ্দেশে বলা হয়েছে—
i. বিনিদ্র নয়নে জেগে আছে যারা
ii. ক্ষুধার্ত মানুষের জন্য
iii. কবির নিজের জন্য
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১২। সকালের এক টুকরো রোদ্দুর....সোনার চেয়ে অনেক দামি—কেন?
ক. সকালের রোদ উষ্ণতা এনে দেয় বলে
খ. রোদটা দেখতে সোনার রঙের মতো বলে
গ. কবির ইচ্ছা তাই
ঘ. রোদ চাঞ্চল্য দেয় বলে
১৩। ‘জ্বলন্ত অগ্নিপিণ্ড’ শব্দের সমার্থক শব্দ হতে পারে কোনটি?
ক. জ্বলে ছারখার খ. অধিক শোকে পাথর
গ. অত্যধিক উষ্ণতা ঘ. গরম লোহা
১৪। গোপালগঞ্জের কোটালীপাড়ার সঙ্গে সুকান্ত ভট্টাচার্যের সম্পর্ক হিসেবে কোনটি গ্রহণযোগ্য?
ক. জন্মসূত্রে খ. কর্মসূত্রে
গ. পৈতৃক নিবাস ঘ. মাতুলালয়
১৫। ‘সকালের এক টুকরো রোদ্দুর’কে কবি কিসের সঙ্গে উপমা দিয়েছেন?
ক. হীরার সঙ্গে খ. সোনার সঙ্গে
গ. কৃষকের সঙ্গে ঘ. গরম কাপড়ের সঙ্গে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
প্রার্থী
১. গ ২. গ. ৩. ক ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা