বঙ্গানুবাদ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বঙ্গানুবাদ দেওয়া হলো।
68.
We live in society. So, we must learn to live in peace and amity with others. We have to respect other and property. We have a lot of duties and responsibilities to the society.
বঙ্গানুবাদ: আমরা সমাজে বাস করি। কাজেই আমাদের অবশ্যই অপরের সঙ্গে শান্তি ও সম্প্রীতির মধ্যে বাস করার শিক্ষা নিতে হবে। আমাদের অবশ্যই অপরের জীবন ও সম্পদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সমাজের প্রতি আমাদের অনেক কর্তব্য ও দায়িত্ব আছে।
69.
Wealth perishes very soon while knowledge last and does not perish. Knowledge is light and ignorance is darkness. A man without learning is like a beast. Knowledge in the beast is like the sun in the sky. Wealth may be stolen but learning cannot be stolen.
বঙ্গানুবাদ: জ্ঞান টিকে থাকে এবং ধ্বংস হয় না, যেখানে সম্পদ শিগগিরই ধ্বংস হয়ে যায়। জ্ঞান হচ্ছে হলো এবং অজ্ঞতা হচ্ছে অন্ধকার। বিদ্যাহীন ব্যক্তি পশুর মতো। পশুর মধ্যে জ্ঞান আকাশে থাকা সূর্যের মতো। সম্পদ চুরি হয়ে যেতে পারে, কিন্তু বিদ্যা চুরি হতে পারে না।
70.
We all know that the eye of God is always upon us. But this knowledge does no good to us if we do not keep it is mind. Keeping it in mind, we cannot do any wrong. It always holds us back from sins. Thus it does much good to us.
বঙ্গানুবাদ: আমরা সবাই জানি যে আল্লাহর দৃষ্টি সর্বদা আমাদের ওপর রয়েছে। কিন্তু এ জ্ঞান আমাদের কোনো উপকারে আসে না, যদি তা আমরা মনের মধ্যে ধরে না রাখি। মনের মধ্যে একে ধরে রাখলে আমরা কোনো ভুল করতে পারব না। এটা আমাদের সব সময় পাপ থেকে দূরে রাখবে। এভাবে এটা আমাদের উপকারে আসবে।
71.
We have duties to God, to state and to the society. God has created us and places us on this beautiful earth. We are indebted to our society for the services it renders to us. Our society is like a machine of which we are the parts. We have each to play our own part. Otherwise the society will not prosper.
বঙ্গানুবাদ: সৃষ্টিকর্তা, রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন এবং এ সুন্দর পৃথিবীতে জায়গা করে দিয়েছেন। সমাজে আমাদের যে সেবা দেয়, সে জন্য আমরা সমাজের প্রতি ঋণী। আমাদের সমাজ একটা যন্ত্রের মতো এবং আমরা এর বিভিন্ন অংশ। আমাদের প্রত্যেকের নিজের ভূমিকা পালন করতে হবে। অন্যথায় সমাজ উন্নতি লাভ করবে না।
সহকারী শিক্ষক