১২ নম্বর প্রশ্ন: কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখা, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর।
৯. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
যে-বই তোমায় অন্ধ করে
সে-বই তুমি পড়বে না।
যে-বই তোমায় দেখায় ভয়
সে-বই তুমি ধরবে না।
সেগুলো কোনো বই-ই নয়
যে-বই তোমায় বন্ধ করে
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. কোন ধরনের বই পড়া উচিত নয়?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
যে-বই তোমায় দেখায় ভয়
সেগুলো কোনো বই-ই নয়
সে-বই তুমি পড়বে না।
যে-বই তোমায় অন্ধ করে
যে-বই তোমায় বন্ধ করে
সে-বই তুমি ধরবে না।
খ. কবিতার অংশটুকু ‘বই’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম হুমায়ুন আজাদ।
ঘ. কিছু কিছু বই আছে, যেগুলো সুন্দর ও ভালো কথা বলে না; বরং বলতে থাকে এমন সব মন্দ চিন্তাভাবনার কথা, যা পড়লে আমাদের মন সংকীর্ণ ও স্বার্থপর হয়ে যায়। এ ধরনের বই পড়া আমাদের উচিত নয়।
১০. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
যে-বই জ্বালে ভিন্ন আলো
তোমাকে শেখায় বাসতে ভালো
সে-বই তুমি পড়বে।
যে-বই জুড়ে সূর্য ওঠে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে-বই তুমি পড়বে।
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. কোন ধরনের বই পড়া উচিত এবং কেন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
যে-বই জুড়ে সূর্য ওঠে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে-বই তুমি পড়বে।
যে-বই জ্বালে ভিন্ন আলো
তোমাকে শেখায় বাসতে ভালো
সে-বই তুমি পড়বে।
খ. কবিতার অংশটুকু ‘বই’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম হুমায়ুন আজাদ।
ঘ. যে বই সুন্দর ও ভালো চিন্তাভাবনার কথা বলে এবং মনের ভেতরের স্বার্থপরতা ও মন্দ চিন্তাকে দূর করতে সাহায্য করে, সে ধরনের বই পড়া উচিত। মানবিক গুণসম্পন্ন হয়ে ওঠার জন্য একজন মানুষকে এ ধরনের বই অবশ্যই পড়া উচিত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা