
অধ্যায় ১
১. আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে কীসের ওপর?
ক. শরীরের জন্য প্রয়োজনীয় পানি
খ. এক ধরনের জটিল রাসায়নিক যৌগ
গ. শক্তি উত্পাদক
ঘ. এক ধরনের এনজাইম
২. পরিপাক হওয়া খাদ৵ শোষিত হয়ে দেহকোষের কোথায় সংযোজিত হয়?
ক. প্রোটোপ্লাজমে
খ. সাইটোপ্লাজমে
গ. মাইটোকন্ড্রিয়াতে
ঘ. নিউক্লিয়াসে
৩. কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হতে পারে?
ক. ভিটামিন-এ খ. প্রোটিন
গ. ভিটামিন-ডি ঘ. শর্করা
৪. অ্যানিমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
ক. পিরিডক্সিন খ. থায়ামিন
গ. কোবালামিন ঘ. নিয়াসিন
৫. প্রতিটি ১০০মি.লি. রক্তে লৌহের পরিমাণ শতকরা কত?
ক. ২০ মিলিগ্রাম খ. ৩০ মিলিগ্রাম
গ. ৪০ মিলিগ্রাম ঘ. ৫০ মিলিগ্রাম
৬. কী কমে গেলে রক্তশূন্যতা রোগ হয়?
ক. অ্যান্টিবডি খ. হিমোগ্লোবিন
গ. ফসফরাস ঘ. সালফার
৭. একজন মানুষের প্রতিদিন কত গ্রাম আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত?
ক. ২০-৩০ খ. ৩০-৪০
গ. ৪০-৫০ ঘ. ৫০-৬০
৮. এসেটিক অ্যাসিডের শতকরা ৫ ভাগ দ্রবণকে কী বলে?
ক. এনজাইম খ. ভিনেগার
গ. সালফেট ঘ. ফসফেট
৯. সালফেটের লবণ ব্যবহারের ফলে কিসের বৃদ্ধি কমানো যায়—
i. ছত্রাক
ii. ব্যাকটেরিয়া
iii. অন্যান্য অণুজীব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, ও iii
১০. ফলের রস ও ফলের শাঁস সংরক্ষণের জন্য কোনটি প্রয়োজন?
ক. ভিনেগার
খ. এসিটিক এসিড
গ. সোডিয়াম বেজোয়েট
ঘ. লবণ
১১. আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে সে জন্য কী স্প্রে করে?
ক. কালটার খ. ভিনেগার
গ. কার্বাইড ঘ. কোহল
১২. ফল পাকানোর জন৵ ক্যালসিয়াম কার্বাইড বাতাসের সংস্পর্শে এসেই কোন বিষাক্ত রাসায়নিক পদার্থে পরিণত হয়?
ক. অ্যাসিটিলিন ইথানল
খ. অক্সাইড সালফার
গ. জিবেরেলিন
ঘ. কোহেল
১৩. এইডস সংক্রামক রোগ কত সালে চিহ্নিত হয়েছিল?
ক. ১৯৮০ খ. ১৯৮১
গ. ১৯৮৫ ঘ. ১৯৮৭
১৪. মানবদেহেই রোগ-জীবাণু আক্রমণ প্রতিরোধের ক্ষমতাকে কী বলে?
ক. অ্যান্টিজেন খ. ইমিউনিটি
গ. অ্যান্টিবডি ঘ. প্রিভেন্টস
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. ঘ ২. ক ৩. গ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. গ ১১ ক. ১২. ক ১৩. খ
১৪. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল