
অধ্যায় ১
১৫. রক্তের মধ্যে কে অ্যান্টিবডি তৈরি করে?
ক. হিমোগ্লোবিন খ. লিম্ফোসাইট
গ. আরবিসি ঘ. অণুচক্রিকা
১৬. রক্তের কোন কণিকাটি মানবদেহের শরীরের কোষে অক্সিজেন পৌঁছে দেয়?
ক. অণুচক্রিকা খ. শ্বেতকণিকা
গ. লোহিত কণিকা ঘ. এনজাইম
১৭. নিচের কোনটি অ্যাসকরবিক অ্যাসিড?
ক. ভিটামিন এ খ. ভিটামিন বি
গ. ভিটামিন সি ঘ. ক্যারোটিন
১৮. কিসের অভাবে বয়স্ক নারীদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়?
ক. ফসফরাস খ. ক্যালসিয়াম
গ. জিঙ্ক ঘ. লৌহ
১৯. মানবদেহে শতকরা কত ভাগ পানি কমে গেলে সংজ্ঞা লোপ পায় বা জ্ঞান হারায়?
ক. ১০ ভাগ খ. ১৫ ভাগ
গ. ২০ ভাগ ঘ. ২৫ ভাগ
২০. জীবদেহের জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে কোনটি?
ক. খাদ্য খ. পানি
গ. বাতাস ঘ. আলো
২১. খাদ্যের প্রধান বা মূখ্য উপাদান কয়টি?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৬
২২. খাদ্যে কয়টি উপাদান থাকে?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
২৩. যে প্রক্রিয়ায় জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে সরল খাদ্যে পরিণত হয় তাকে কী বলে?
ক. শোষণ খ. পরিপাক
গ. আত্তীকরণ ঘ. শ্বসন
২৪. পুষ্টির ইংরেজি শব্দ কোনটি?
ক. Neuton খ. Nutrients
গ. Nutrition ঘ. Netruerts
২৫. আঁশযুক্ত খাবার—
i. স্থূলতা হ্রাস করে
ii. ক্ষুধার প্রবণতা হ্রাস করে
iii. চর্বি জমার প্রবণতা হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০.ক ২১. গ ২২. ঘ ২৩.খ ২৪. গ ২৫. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল