এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

২৭. হোল্ডিং কোম্পানি তার অধস্তন সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক থাকে?

ক. ৪৯% খ. ৫০%

গ. ৫২% ঘ. ৬০%

২৮. কোনটিকে কোম্পানির জন্মসনদ বলা হয়?

ক. বিবরণপত্র

খ. নিবন্ধনপত্র

গ. চুক্তিপত্র

ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র

২৯. কোন ধরনের শেয়ার ক্রয়ের জন্য অর্থ প্রদান করা যায় না?

ক. বোনাস খ. রাইট

গ. সাধারণ ঘ. অগ্রাধিকার

৩০. বিবরণপত্র প্রচারের কত দিনের মধ্যে ন্যূনতম মূলধন অবশ্যই সংগ্রহ করতে হবে?

ক. ১২০ খ. ১৪০

গ. ১৮০ ঘ. ১৯০

৩১. কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করার জন্য কত দিনের নোটিশ প্রয়োজন হয়?

ক. ৭ দিন খ. ১৪ দিন

গ. ২১ দিন ঘ. ৩০ দিন

৩২. বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রকাশ করে কারা?

ক. পাবলিক লি. কোম্পানি

খ. সমবায় সমিতি

গ. প্রাইভেট লি. কোম্পানি

ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়

৩৩. কোম্পানি আইনের ৯০ ধারা অনুযায়ী প্রত্যেক পাবলিক লি. কোম্পানিতে ন্যূনতম কত জন পরিচালক থাকতে হবে?

ক. ২ জন খ. ৩ জন

গ. ৭ জন ঘ. ১০ জন

৩৪. নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানিবহির্ভূত?

ক. ওয়াসা

খ. জীবন বীমা কর্পোরেশন

গ. পূবালী ব্যাংক লি.

ঘ. টিসিবি

৩৫. কোম্পানি যে দলিলের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও দানপত্র ক্রয়ের আহ্বান জানায়, তাকে কী বলে?

ক. নিবন্ধনপত্র

খ. প্রত্যয়নপত্র

গ. কার্যারম্ভের অনুমতিপত্র

ঘ. বিবরণপত্র

৩৬. জনাব সাজিদ এক্সেল লি. কোম্পানির প্রতিটি ১,০০০ টাকা করে ১০০টি শেয়ার ক্রয় করেন। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এক্সেল লি. কোম্পানিতে জনাব সাজিদের দায় কতটুকু?

ক. ১,০০০ টাকা খ. ১০,০০০ টাকা

গ. ১,০০,০০০ টাকা

ঘ. ১০,০০,০০০ টাকা

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. গ ৩১. খ ৩২. ক ৩৩. খ ৩৪. গ ৩৫. ঘ ৩৬. ক