
অধ্যায় ৫
৯. নিচের কোন দলিলের কার্যক্ষেত্রের আওতার বাইরে কোনো কাজ করলে তা ক্ষমতাবহির্ভূত কাজ বলে বিবেচিত হবে?
ক. নিবন্ধনপত্র
খ. স্মারকলিপি
গ. বিবরণপত্র
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র
১০. একটি কোম্পানি কখন তার বিচরণপত্র প্রকাশ করে?
ক. নিবন্ধনের পূর্বে
খ. কোম্পানি গঠনের পর
গ. শেয়ার ইস্যুর পূর্বে
ঘ. শেয়ার ইস্যুর পর
১১. নিচের কোন দলিল একটি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বেশি প্রয়োজন হয়?
ক. পরিমেল নিয়মাবলি
খ. সংঘস্মারক
গ. নিবন্ধনপত্র
ঘ. বিবরণপত্র
১২. কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) মধ্যবর্তী সময়ের ব্যবধান কত মাসের বেশি হবে না?
ক. ১০ মাস খ. ১২ মাস
গ. ১৫ মাস ঘ. ১৮ মাস
১৩. কোম্পানি নিবন্ধনের কত সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা আহ্বান করা বাধ্যতামূলক?
ক. ২ মাস
খ. ৬ মাস
গ. ১২ মাস
ঘ. ১৮ মাস
১৪. প্রতিবছর কোম্পানির পরিচালকমণ্ডলীর কত অংশ সদস্যকে বাধ্যতামূলকভাবে অবসর নিতে হয়?
ক. এক–তৃতীয়াংশ
খ. এক–চতুর্থাংশ
গ. এক–পঞ্চমাংশ
ঘ. এক–দশমাংশ
১৫. পাবলিক লিমিটেড কোম্পানিকে বাধ্যতামূলকভাবে বিবরণপত্র প্রচার করতে হয় কার উদ্দেশে?
ক. জনসাধারণের
খ. নিবন্ধকের
গ. পরিচালকদের
ঘ. সরকারের
১৬. কখন পাবলিক লি. কোম্পানি কাজকর্ম শুরু করতে পারে?
ক. স্মারকলিপি তৈরির পর
খ. নিবন্ধনপত্র পাওয়ার পর
গ. কার্যারম্ভের অনুমতির পর
ঘ. পরিমেল নিয়মমাফিক তৈরির পর
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৯. খ ১০. গ ১১. ক ১২. গ ১৩. খ
১৪. ক ১৫. ক ১৬. খ