মডেল টেস্ট-১৬ফারহানা মোবিন আজকের মডেল টেস্টটির প্রশ্ন করা হয়েছে উদ্ভিদবিজ্ঞানের কোষস্থ জৈব রসায়ন, পদার্থবিজ্ঞানের কৌণিক গতিসূত্র, তড়িত্প্রবাহের চৌম্বক ক্রিয়া ও ইংরেজি থেকে।প্রশ্ন-১: জড়তার ভ্রামক কাকে বলে?উত্তর: (ক) একটি কণার ভর ও ঘূর্ণন অক্ষ থেকে এর দূরত্বের বর্গের গুণফলকে ওই কণার জড়তার ভ্রামক বলে। আর বস্তু মধ্যস্থিত সব কণার জড়তার ভ্রামকের সমষ্টিকে ওই বস্তুর জড়তার ভ্রামক বলে।(খ) একটি কণার ভর ও ঘূর্ণন অক্ষ থেকে এর দূরত্বের তিন গুণের গুণফলকে ওই কণার জড়তার ভ্রামক বলে। আর বস্তু মধ্যস্থিত একটি কণার গুণফলকে সব কণার সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক বলে।(গ) একটি কণার বেগ ও ঘূর্ণন বিন্দু থেকে এর দূরত্বের তিন গুণের গুণফলকে ওই কণার জড়তার ভ্রামক বলে। আর বস্তু মধ্যস্থিত দুটি কণার গুণফলকে সব কণার পরিপ্রেক্ষিতে ওই বস্তুর জড়তার ভ্রামক বলে।(ঘ) দুটি কণার বেগ ও ঘূর্ণন বিন্দু থেকে এর দূরত্বের তিন গুণের গুণফলকে ওই কণার জড়তার ভ্রামক বলে। আর বস্তু মধ্যস্থিত দুটি কণার গুণফলকে সব কণার যোগফল দ্বারা ভাগ দিয়ে যে বিন্দু পাওয়া যায়, তাকে ওই বস্তুর জড়তার ভ্রামক বলে।প্রশ্ন-২: কৌণিক গতির জন্য নিউটনের দ্বিতীয় গতি সূত্র কোনটি?উত্তর: (ক) টর্ক প্রয়োগে স্থির বস্তু ঘোরার প্রয়াস প্রায় এবং ঘূর্ণনরত বস্তুর কৌণিক বেগ পরিবর্তিত হয়।(খ) টর্ক প্রয়োগে স্থির বস্তু ঘোরার প্রয়াস প্রায় এবং ঘূর্ণনরত বস্তুর কৌণিক সরণ পরিবর্তিত হয়।(গ) ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমান। কৌণিক ভরবেগের পরিবর্তন প্রযুক্ত টর্কের দিকে ঘটে।(ঘ) ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের বিপরীত। কৌণিক ভরবেগের পরিবর্তন প্রযুক্ত টর্কের বিপরীত দিকে হয়।প্রশ্ন-৩: কোন তথ্যটি সঠিক নয়?উত্তর: (ক) পরিবাহীর প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে প্রবাহিত তড়িত্প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে।(খ) পরিবাহীর প্রস্থচ্ছেদের একাধিক ক্ষেত্রফলের ভেতর দিয়ে পানির প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে।(গ) পরিবাহীর প্রস্থচ্ছেদের দ্বিগুণ ক্ষেত্রফলের ভেতর দিয়ে প্রবাহিত পানির প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে।(ঘ) পরিবাহীর দৈর্ঘ্যচ্ছেদের ত্রিফলের বাইরে দিয়ে প্রবাহিত তড়িত্প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে।প্রশ্ন-৪: হল ক্রিয়ার সাহায্যে কোন বিষয়টি নির্ণয় করা যায়?উত্তর: (ক) প্রবাহ তৈরিকারী চার্জের প্রকৃতি (ধনাত্মক)।(খ) প্রবাহ তৈরিকারী চার্জের প্রকৃতি (ঋণাত্মক)(গ) হল বিভবের রাশিমালা ও পরিবাহীর একক আয়তনে চার্জের সংখ্যা।(ঘ) হল বিভবের দ্বারা পরিবাহীর ক্ষেত্রফল নির্ণয় করা যায়।প্রশ্ন-৫: ‘আমি মরব তবু ভিক্ষা করব না’, ইংরেজিতে অনুবাদ করো।উত্তর: (ক) I would rather die than the begging.(খ) I would rather die than begging.(গ) I would rather die than beg.(ঘ) I would rather die than the begging phychology.প্রশ্ন-৬: ‘ইটটি মারলে পাটকেলটি খেতে হয়’, ইংরেজিতে অনুবাদ করো।উত্তর: (ক) Tit for tat. (L) Tit it for tat.(গ) Titting for tat. (N) Tit for its tat.# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল