
প্রশ্ন ২৪১: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়?
উত্তর: শর্করা।
প্রশ্ন ২৪২: কোন অঙ্গের পেশির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই?
উত্তর: পাকস্থলী।
প্রশ্ন ২৪৩: কর্নিয়া কী?
উত্তর: স্কেলার সামনের চকচকে অংশটি হলো কর্নিয়া।
প্রশ্ন ২৪৪: রেটিনা কী?
উত্তর: রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তর। এটি একটি আলোকসংবেদী স্তর। এখানে রড ও কোন নামে দুই ধরনের কোষ রয়েছে।
প্রশ্ন ২৪৫: আমাদের দেহের চালক কোনটি?
উত্তর: মস্তিষ্ক।
প্রশ্ন ২৪৬: ঘাম তৈরি হয় কোথায়?
উত্তর: ঘর্মগ্রন্থিতে।
প্রশ্ন ২৪৭: হাইড্রোজেনকে বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?
উত্তর: প্রোটন ও ইলেকট্রন।
প্রশ্ন ২৪৮: বরফের গলনাঙ্ক কত?
উত্তর: ১° সে.
প্রশ্ন ২৪৯: মোমের গলনাঙ্ক কত?
উত্তর: ৫৭° সে.।
প্রশ্ন ২৫০: মোমের হিমাঙ্ক কত?
উত্তর: ৫৭° সে.
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়