
প্রশ্ন ২৬১: কোন রঙের বস্তুতে শোষণক্ষমতা বেশি?
উত্তর: কালো
প্রশ্ন ২৬২: কোনো বস্ততে আলো পড়ে বাধা পেয়ে ফিরে এলে তাকে কী বলে?
উত্তর: প্রতিফলন
প্রশ্ন ২৬৩: কোনটিতে আলোর প্রতিফলন কম হয়?
উত্তর: অমসৃণ তল
প্রশ্ন ২৬৪: সূর্য ওঠা ও ডোবার সময় আকাশ লাল দেখায় কেন?
উত্তর: আলোর বিক্ষেপণের জন্য
প্রশ্ন ২৬৫: কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে কী বলে?
উত্তর: দ্রুতি
প্রশ্ন ২৬৬: বেগের একক কী?
উত্তর: মিটার/সেকেন্ড
প্রশ্ন ২৬৭: ত্বরণের একক কী?
উত্তর: মিটার/সেকেন্ড২
প্রশ্ন ২৬৮: বৈদ্যুতিক পাখার গতি কী ধরনের গতি?
উত্তর: ঘূর্ণন গতি
প্রশ্ন ২৬৯: কোন গতিতে ঘূর্ণন ও চলন উভয় গতি বিদ্যমান?
উত্তর: জটিল গতি
প্রশ্ন ২৭০: সাইকেলের চাকা ঘুরতে ঘুরতে অগ্রসর হয়। এটা কোন ধরনের গতি?
উত্তর: ঘূর্ণন চলন গতি
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়