বাংলাদেশে বর্তমানে ছেলেদের নয়টি এবং মেয়েদের তিনটিসহ মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ১২টি ক্যাডেট কলেজে কেন্দ্রীয়ভাবে শুধু সপ্তম শ্রেণীতে প্রতিবছর জানুয়ারি মাসে লিখিত (২০০ নম্বর), মৌখিক (৫০ নম্বর) ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিতদের ভর্তি করা হয়। প্রতিবছর নভেম্বর মাসে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য ভর্তি পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হলো।বাংলা১। গদ্য ও পদ্য: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক চারুপাঠের সর্বশেষ সংস্করণের সকল গদ্য ও পদ্য।২। ব্যাকরণ: ক. সাধু ও চলিত ভাষা খ. ব্যাকরণের সংজ্ঞা ও প্রয়োজনীয়তা গ. ধ্বনি ও বর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, উপসর্গ ঘ. শব্দ ও পদ পরিচয়: শব্দ, পদ, পদের শ্রেণীবিভাগ, পদ পরিবর্তনের নিয়মাবলী, লিঙ্গ, বচন, প্রতিশব্দ, বিপরীত শব্দ, সমোচ্চারিত শব্দ, বিশিষ্টার্থে ব্যবহূত শব্দ, দ্বিরুক্ত শব্দ, ঋণাত্মক শব্দ ও সংখ্যাবাচক শব্দ ঙ. কারক ও বিভক্তি চ. ক্রিয়ার কাল: শ্রেণীবিভাগ ও প্রয়োগ ছ. এক কথায় প্রকাশ।৩। রচনা রীতি: ভাব-সম্প্রসারণ, সারাংশ-সারমর্ম, অনুচ্ছেদ লিখন।English1. Text Book : English For Today (For Class-VI by NCTB)2. Grammar : 1. Sentence 2. Subject and Predicate 3. Parts of Speech 4. Gender 5. Number 6. Tense 7. Verbals (Infinitive, Participle, Gerund) 8. Auxiliaries & Modals 9. Synonyms, Antonyms, Homophone 10. Transformation of Sentences 11. Question Tag 12. Phrases & Idioms 13. Re-arrange the jumbled words to make sentences 14. WH Question 15. Completing sentences 16. Correct form of Verbs 17. Spelling 18. Translation3. Open ended/Guided Question : 1. Paragraph 2. Story writing from given outlines 3. Comprehension.গণিত১। পাটিগণিত: ১. সংখ্যা পাতন ও বিভাজ্যতা ২. ভগ্নাংশ (সাধারণ ও দশমিক), সরলীকরণ ৩. গড় ৪. ঐকিক নিয়ম, শতকরা হিসাব ও লাভক্ষতি।২। বীজগণিত: ১. প্রতীক, সংখ্যা গুণিতক, সূচক, চিহ্নযুক্ত সংখ্যা ২. বীজগণিতের রাশিমালার যোগ ও বিয়োগ ৩. সরল সমীকরণ ও প্রয়োগ।৩। জ্যামিতি: ১. জ্যামিতির প্রাথমিক ধারণা ২. রেখা ও কোণ: উপপাদ্য ৩. রেখা ও কোণ: সম্পাদ্য ৪. সমান্তরাল রেখা: উপপাদ্য ৪. ত্রিভুজ।সাধারণ জ্ঞান১। বাংলাদেশ। ২। শিল্প-সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, ইতিহাস, ভূগোল। (ষষ্ঠ শ্রেণীর ‘সামাজিক বিজ্ঞান’ ও ‘সাধারণ বিজ্ঞান’ গ্রন্থদ্বয় প্রাধান্য পাবে)। ৩। ক্রীড়া। ৪। চলতি ঘটনা। ৫। বুদ্ধিমত্তা (IQ)।মানবণ্টনবাংলা: ৪০, ইংরেজি: ৮০, গণিত: ৬০ ও সাধারণ জ্ঞান: ২০; মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার মাধ্যমবাংলা ও ইংরেজি উভয় মাধ্যমেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।