ফলাফলে উচ্ছ্বসিত কলেজের শিক্ষার্থীরা
ফলাফলে উচ্ছ্বসিত কলেজের শিক্ষার্থীরা

আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে এবারের এইচএসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫৫২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৫১ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।

কলেজের প্রশাসনিক সূত্রে জানা গেছে, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ১৫৫২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এক শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারায় তিনি অকৃতকার্য হয়েছেন। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ  জিপিএ–৫ পেয়েছেন ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছেন ৯৮ জন।

ফলাফলে উচ্ছ্বসিত কলেজের শিক্ষার্থীরা

কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘প্রথমেই আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন।’

শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সেরা ফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।