জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিট (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বি ইউনিটের আহ্বায়ক ও আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট admission.jnu.ac.bd–তে লগইন করে নিজ নিজ পোর্টালের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া ভর্তি কার্যক্রমের পরবর্তী ধাপে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম (চয়েস সাবমিশন) করতে হবে। এ–সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে উল্লেখ করা হয়েছে।
গত ৩০ জানুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৭৮৫টি আসনের বিপরীতে মোট ৭৯ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেন। প্রতি আসনের জন্য প্রায় ১০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
বি ইউনিটের পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ঢাকা ও দেশের তিনটি বিভাগীয় শহরের মোট ১৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।