প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বক্তব্য রাখছেন। সচিবালয়, ঢঅকা, ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বক্তব্য রাখছেন। সচিবালয়, ঢঅকা, ৭ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত

নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদায়নের কাজ শেষ না হওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রমের স্থগিত প্রত্যাহারের পর নতুন করে যখন বদলি শুরু হবে তখন বিদ্যামান নীতিমালা থাকব না নতুন করে হবে তা পরে ঠিক করা হবে।

ক্লাসে শিক্ষক। প্রাথমিকের এই শিক্ষকদের বদলি কার্যক্রম আপাতত স্থগিত

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫–এর শূন্য পদে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান ১ অক্টোবর ২০২৬। আর ৪ অক্টোবরে তাঁদের পদায়ন করা হবে। গত ২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। যোগদানের পর ৪ অক্টোবর পদায়নের পর পরবর্তী সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।