
জীবনের সব ক্ষেত্রে প্রযুক্তিনির্ভরতা বাড়ছে। সমাজটাই সেভাবে এগোচ্ছে। প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি আসছে এবং মানুষকে তাতে অভ্যস্ত হতে হচ্ছে। আমরা পাঁচ–ছয় মাস আগেও জানতাম না কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে আমাদের প্রভাবিত করবে। কিন্তু এখন আমি নিজেই কোনো কিছু খসড়া করতে গেলে অন্য কারও ওপর নির্ভর করছি না, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তা করা যাচ্ছে।
তথ্য, গবেষণা, বাজার বিশ্লেষণ, পড়াশোনা—সবকিছুতেই মানুষকে প্রযুক্তির কাছে যেতে হচ্ছে। এর ওপর ভিত্তি করে বাজারও গড়ে উঠছে। ফলে শিক্ষার ধরনও পরিবর্তিত হচ্ছে। সবকিছু এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে যাওয়ায় আমাদের শিক্ষাব্যবস্থাও সেদিকে নিতে হবে।
ডিজিটাল শিক্ষার কোনো বিকল্প থাকবে না। এর জন্য মানুষকে পরিবর্তনের প্রয়োজন। করোনার সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ে শতভাগ ডিজিটাল শিক্ষা দিয়েছি।