বেসরকারি ডেন্টালে ভর্তির আবেদন শেষ আজই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বেসরকারি ডেন্টাল ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষে শূন্য আসনে দেশি শিক্ষার্থী ভর্তির তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম চলবে।

বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ও অনুমোদিত মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৩’ প্রযোজ্য হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন