রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া চলছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া চলছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে এমএ প্রোগ্রামে ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে নিয়মিত এমএ প্রোগ্রামে (বহিরাগত শিক্ষার্থী) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কলা অনুষদের তত্ত্বাবধানে ইংরেজি বিভাগ কর্তৃক এই পরীক্ষা পরিচালিত হবে। ইংরেজি বিভাগে এমএ ইন ইংলিশ ও এমএ ইন ইএলটি—দুটি স্ট্রিমে ২৬ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এমএ ইন ইংলিশ ও এমএ ইন ইএলটি—এই দুই প্রোগ্রামে ভর্তিতে আবেদনের শেষ সময় ২৬ আগস্ট।

ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং কলা অনুষদের তত্ত্বাবধানে ইংরেজি বিভাগ কর্তৃক এই পরীক্ষা পরিচালিত হবে। ইংরেজি বিভাগে এমএ ইন ইংলিশ ও এমএ ইন ইএলটি—দুটি স্ট্রিমে ২৬ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

আবেদন ফরম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা ইংরেজি বিভাগের ওয়েবসাইট অথবা ইংরেজি বিভাগের অফিস থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনে যোগ্যতা

*বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় (জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়া) থেকে স্নাতক (সম্মান) পাস করা শিক্ষার্থীরা নিম্নলিখিত শর্তে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

শর্তাবলি

*স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) থাকতে হবে।

*ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) থাকতে হবে।

*স্নাতক (সম্মান) পাসের পর ৩ (তিন) শিক্ষাবর্ষের মধ্যে ভর্তির জন্য আবেদনের সুযোগ থাকবে।

*মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ও একাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রণীত ক্যালেন্ডার অনুযায়ী বাস্তবায়িত হবে।

আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ

নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ৬ থেকে ২৬ আগস্ট ২০২৬।

আবেদন ফরমের মূল্য

অফিস থেকে সরাসরি ফরম সংগ্রহের ক্ষেত্রে এক হাজার টাকা দিতে হবে অথবা অনলাইনে ফরম জমার ক্ষেত্রে বিকাশের মাধ্যমে ১ হাজার ১০ টাকা (বিকাশ নম্বর আবেদন ফরমে দেওয়া আছে) পাঠাতে হবে। পূরণ করা আবেদনপত্র সরাসরি অফিসে অথবা অনলাইন ঠিকানায় পাঠাতে হবে (অনলাইনে আবেদনপত্র পাঠানোর ই–মেইল আইডি: englishru2016@gmail.com)। অনলাইনে আবেদন পাঠাতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন ফরম লিগ্যাল সাইজের পেপারের ফুল পেজে প্রিন্ট করে, ফরম পূরণ করার পর স্ক্যান করে উপরোক্ত ই–মেইলে পাঠাতে হবে। বিভাগীয় অফিস থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ: ২৮ আগস্ট ২০২৬; ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬

ভর্তি পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট, স্থান: শহীদুল্লাহ কলা ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষার পূর্ণমান: ৫০; ইংরেজি স্নাতক (সম্মান) পর্যায়ে পঠিত পাঠ্যক্রম থেকে দুটি বড় (২০x২) ও দুটি সংক্ষিপ্ত প্রশ্নের (৫x২) উত্তর দিতে হবে। পাস নম্বর: ২০

*বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন