
২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিভিন্ন ইউনিটে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের নতুন বিষয়ে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুটি ইউনিটে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৯ জুলাই।
ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের নতুন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের সাক্ষাৎকার ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ইউনিটের নোটিশ দেখতে বলা হয়েছে।
এদিকে ওয়েবসাইটে তৃতীয় ধাপের বিষয়ে মনোনয়ন প্রকাশ করা হয়েছে। দ্বিতীয়/তৃতীয় ধাপে বিষয়ে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ২৯ জুলাই বেলা তিনটার মধ্যে টাকা জমা দিতে হবে।