ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে প্রথমবারের মতো চালু হয়েছে প্রফেশনাল মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা ইঞ্জিনিয়ারিং (পিএমএআইডিই) প্রোগ্রাম। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রোগ্রামের প্রথম ব্যাচে ভর্তি চলছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা সায়েন্স ও ডাটা ইঞ্জিনিয়ারিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিল্প খাত-উপযোগী কারিকুলাম ও ব্যবহারিক প্রশিক্ষণের সমন্বয়ে প্রোগ্রামটি সাজানো হয়েছে।
মোট ৩৬ ক্রেডিট আওয়ার (কোর্স+৬ ক্রেডিট প্রজেক্ট);
সময়কাল ১ বছর ৬ মাস (৩ সেমিস্টার);
ইন্ডাস্ট্রি-ডিমান্ডভিত্তিক কারিকুলাম;
কোর্সগুলোর মধ্যে রয়েছে: ডাটা ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডাটা মাইনিং অ্যান্ড ওয়্যার হাউজিং, রেইনফোর্সমেন্ট লার্নিং, ইথিক্যাল অ্যান্ড রেসপনসিবল এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস প্রভৃতি;
উইকেন্ড ও ইভিনিং ক্লাস (শুক্র-শনিবার সকাল ১০টা-রাত ৯টা; প্রয়োজনে অন্যান্য দিন সন্ধ্যা ৬টা-৯টা)
বয়সসীমা নেই।
আবেদন শুরু: ১৮ জানুয়ারি ২০২৬
আবেদন শেষ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষা: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:৩০
লিখিত পরীক্ষার ফল প্রকাশ: ১ মার্চ ২০২৬
ডকুমেন্ট ভেরিফিকেশন: ৪ মার্চ ২০২৬
ভর্তি কার্যক্রম: ৮-১২ মার্চ ২০২৬
ক্লাস শুরু (সম্ভাব্য): ২৯ মার্চ ২০২৬
* সিএসই/ইইই/ইসিই/এসই/এআই/ডিএস/সিই/গণিত/পরিসংখ্যান/পদার্থবিজ্ঞান/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
*ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ স্কেলে)
*কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়
*সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
ফি কাঠামো (প্রায়)
১ম সেমিস্টার: ১,১৮,০০০ টাকা
২য় সেমিস্টার: ৯৮,০০০ টাকা
৩য় সেমিস্টার: ৯৮,০০০ টাকা
মোট আনুমানিক ব্যয়: প্রায় ৩,১৪,০০০ টাকা (হল ফি প্রযোজ্য হলে অতিরিক্ত)
*আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: