গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় পর্যায়ে ভর্তি শুরু ১ আগস্ট

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে (জিএসটি গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়) দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১ আগস্ট) থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া।

গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ১ থেকে ৪ আগস্টের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।

আবেদনকারীর প্রতি নির্দেশনাবলি

*প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলবে ১ আগস্ট দুপুর ১২টা থেকে ৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত;

*মূল কাগজপত্র জমা দেওয়া যাবে ২ থেকে ৫ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে;

*এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তি করা বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

এর আগে প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলেছে ২৫ জুলাই পর্যন্ত।

দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তির বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন