ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। সাধারণ জ্ঞান : ‘আমাজন বন’ হলো বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট

সাধারণ জ্ঞান: পরিবেশ সম্পর্কিত

প্রশ্ন: বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশনীতি ঘোষিত হয় কত সালে?

উত্তর: ১৯৯২ সালে।

প্রশ্ন: মধুপুর বনকে কী ধরনের বন বলা হয়?

উত্তর: পত্রঝরা।

প্রশ্ন: ‘সোয়াম্প ফরেস্ট’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

উত্তর: সিলেট।

প্রশ্ন: এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত?

উত্তর: কক্সবাজার।

প্রশ্ন: পচাব্দী গাজী কেন বিখ্যাত?

উত্তর: বাঘ শিকার করার জন্য।

প্রশ্ন: মাশরুম কী?

উত্তর: একপ্রকার ছত্রাক।

প্রশ্ন: পৃথিবীতে মিঠাপানি রয়েছে শতকরা কত?

উত্তর: শতকরা ১।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি?

উত্তর: আমাজন বন।

প্রশ্ন: বিশ্ব পানি দিবস কবে পালিত হয়?

উত্তর: ২২ মার্চ।

প্রশ্ন: আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়?

উত্তর: ২২ মে। 

প্রশ্ন: সয়াবিন উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? 

উত্তর: আর্জেন্টিনা।

প্রশ্ন: গ্লোবাল টাইগার ফোরামের (GTF) ২০২৫ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনের বাঘের সংখ্যা কত?

উত্তর: ১৪৬টি।

প্রশ্ন: বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র কোথায়?

উত্তর: হালদা নদীতে।

প্রশ্ন: ‘ব্লু ইকোনমি’ কী?

উত্তর: সমুদ্র সম্পদনির্ভর অর্থনীতি।

প্রশ্ন: ইউরোপের শস্যভান্ডার বলা 

হয় কাকে?

উত্তর: ইউক্রেন।

প্রশ্ন: ‘ব্লু’ ইকোনমি অর্থনীতির ধারণা প্রদান করেন কে?

উত্তর: অধ্যাপক গুন্টার পাউলি।

প্রশ্ন: ETPএর পূর্ণরূপ কী?

উত্তর: Effluent Treatment plant.

প্রশ্ন: বর্তমানে বৈশ্বিক কার্বন নিঃসরণের ৪ ভাগের ১ ভাগ কোথায় হয়?

উত্তর: চীনে।

প্রশ্ন: কপ-৩১ কোথায় অনুষ্ঠিত হবে? 

উত্তর: তুরস্কের আনতালিয়া শহরে।

প্রশ্ন: বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

উত্তর: ৫ জুন।

প্রশ্ন: পৃথিবী দিবস কবে পালিত হয়?

উত্তর: ২২ এপ্রিল।

প্রশ্ন: ‘প্রজেক্ট টাইগার’ কর্মসূচিটি কোন দেশের?

উত্তর: ভারত।

প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি বাঘ আছে কোন দেশে?

উত্তর: ভারত।


অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা