
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসে ২০২৩–২৪ সেশনে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেট কেন্দ্রের জন্য শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
কোর্সের বিষয়
মার্কেটিং;
হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট;
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম;
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং;
ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ;
আবেদনের যোগ্যতা
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
একাডেমিক ফল ও সময় অনুযায়ী ১২ পয়েন্ট পেতে হবে;
অর্জিত কোর্সের স্থিতিকাল
বাউবির এক বছর মেয়াদি বিবিএ স্নাতকদের সিজিপিএ–২.৭৫ পেতে হবে;
বাউবির দেড় বছর/ এক বছর ছয় মাস মেয়াদি পিজিডিএম স্নাতকদের সিজিপিএ–২.৭৫ পেতে হবে;
বাউবির বিবিএ/পিজিডিএম স্নাতকদের সিজিপিএ–২.৫০ থেকে ২.৭৪ পেতে হবে;
অন্য স্নাতকদের দুই বছর মেয়াদি ডিগ্রি থাকতে হবে;
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা ইন্টারনেট ব্রাউজারে ক্লিক করে School of Business (SOB) অপশনে পুনরায় ক্লিক করে Master of Business Administration (MBA) অপশনের পাশের Apply Now বাটনে ক্লিক করবেন;
Apply Now বাটনে ক্লিকের পর প্রথম ধাপের https://osapsnew.bou.ac.bd/applicant/registrationForm#step-1 ফরমের রিজিওনাল, সাব–রিজিওনাল ও স্টাডি সেন্টার পূরণ করতে হবে;
এরপর Next বাটনে ক্লিক করে দ্বিতীয় ধাপে ব্যক্তিগত তথ্য, ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে;
এরপর Next বাটনে ক্লিক করে তৃতীয় ধাপে একাডেমিক ফলাফলের তথ্য দিতে হবে;
তৃতীয় ধাপ পূরণের পর Finish বাটনে ক্লিক করলে Submit অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করে আবেদনপত্র সাবমিটের পর মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে। তারপর পেমেন্ট অপশনে ৬০০ টাকা প্রদানের মাধ্যমে আবেদন চূড়ান্তভাবে সম্পন্ন হয়ে যাবে;
প্রবেশপত্র ডাউনলোডের সময়
প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে;
দরকারি তারিখ
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান: ৬ অক্টোবর, শুক্রবার, সকাল ৯টা, প্রতিটি আঞ্চলিক কেন্দ্রে মৌখিক পরীক্ষা হবে;
ফলাফল প্রকাশ: ১০ অক্টোবর
নানা তথ্য জানতে এ ক্লিক করুন।