বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে মাস্টার অব ল (এলএলএম প্রফেশনাল) প্রোগ্রামে সেপ্টেম্বর–ডিসেম্বর ২০২৩ সেশনে ভর্তির সময়সীমা ১ আগস্ট থেকে বাড়িয়ে ৮ আগস্ট করা হয়েছে। এক বছর মেয়াদি তিন সেমিস্টার ও ৩৬ ক্রেডিটের এ কোর্সে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। কোর্স পড়াশোনার জন্য মোট খরচ হবে ১ লাখ ১৮ হাজার ৯৫০ টাকা।
*প্রার্থীর অবশ্যই এলএলবি ডিগ্রি থাকতে হবে।
*এইচএসসি ও এসএসসি পরীক্ষায় আলদাভাবে জিপিএ–৩ বা তার বেশি থাকতে হবে।
*এলএলবিতে সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে।
অনলাইনে admission.bup.edu.bd লিংকে প্রবেশের মাধ্যমে আবেদন করতে পারবেন।
মাস্টার অব ল (এলএলএম প্রফেশনাল) প্রোগ্রামে আবেদন ফি ১,০০০ টাকা।
*পরীক্ষা (এমসিকিউ ৫০+লিখিত ২০): ৭০ নম্বর;
*ভাইভা: ১০ নম্বর;
*এসএসসি/সমমানের ফল: ৫ নম্বর;
*এইচএসসি/সমমানের ফল: ৫ নম্বর;
*এলএলবি/সমমানের ফল: ১০ নম্বর।
**ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য জানতে ক্লিক করতে পারেন আগ্রহী প্রার্থীরা।