বিশ্বের বিভিন্ন র্যাঙ্কিংয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) শীর্ষেই থাকে। ২০২৬ সালেও বৈশ্বিক র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে বিশ্বের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানটি। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গবেষণার উৎকর্ষতার জন্য পরিচিত প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এখনো অন্যতম আকর্ষণীয় গন্তব্য।
এই স্বপ্ন পূরণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এখানে পড়াশোনা করতে খরচ কত?
এমআইটির অফিশিয়াল হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থীর বার্ষিক মোট খরচ প্রায় ৯২ হাজার ৭২০ মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।
টিউশন: ৬৬ হাজার ৭২০ ডলার (প্রায় ৮০ লাখ ৬ হাজার টাকা)।
স্টুডেন্ট লাইফ ফি: ৪২০ ডলার (প্রায় ৫০ হাজার ৪০০ টাকা)।
আবাসন: ১৪ হাজার ৯০ ডলার (প্রায় ১৬ লাখ ৯১ হাজার টাকা)।
খাবার: ৮ হাজার ১০৪ ডলার (প্রায় ৯ লাখ ৭২ হাজার টাকা)।
বই ও শিক্ষাসামগ্রী: ৯৩০ ডলার (প্রায় ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা)।
ব্যক্তিগত খরচ: ২ হাজার ৪৯৬ ডলার (প্রায় ২ লাখ ৯৯ হাজার ৫২০ টাকা)।
এমআইটির একটি শক্তিশালী ‘চাহিদাভিত্তিক আর্থিক সহায়তা’ব্যবস্থা চালু রেখেছে। এর মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা তাঁদের আর্থিক অবস্থার ভিত্তিতে সহায়তা পেতে পারেন।
যেসব পরিবারের বার্ষিক আয় ২ লাখ ডলার বা ২ কোটি ৪০ লাখ টাকার কম, তাঁরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে টিউশন ফি ছাড় পেতে পারেন।
কিছু ক্ষেত্রে আবাসন ও খাবারের খরচও আংশিক বা সম্পূর্ণভাবে কভার করা হতে পারে।
এমআইটিতে পড়াশোনা অত্যন্ত ব্যয়বহুল হলেও স্কলারশিপ ও আর্থিক সহায়তার কারণে মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি এখনো সহজলভ্য একটি লক্ষ্য।