
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাস্টার্স প্রোগ্রামের জন্য আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। এই কোর্সে ভর্তিতে আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।
ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানে সিজিপিএ-৪-এর মধ্যে কমপক্ষে ২ দশমিক ৫ থাকতে হবে। অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বিস্তারিত তথ্য এবং আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
*আবেদন শেষ ১১ ফেব্রুয়ারি ২০২৪;
*ভর্তি পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি ২০২৪, বেলা সাড়ে ৩টায়;
পরীক্ষার ভেন্যু: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ