জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে স্পেশালাইজড মাস্টার্স, আবেদন শেষ ২৭ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে জানুয়ারি–ডিসেম্বর ২০২৬ শিক্ষাবর্ষে স্পেশালাইজড ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিতে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের তথ্য

১. প্রোগ্রামের মেয়াদ ১ বছর।

২. শুক্র ও শনিবার ক্লাস হবে।

৩. আবেদনের মূল্য এক হাজার টাকা।

ভর্তির যোগ্যতা

আবেদনের যোগ্যতা: সাইকোলজি/এমবিবিএস/সমাজকর্ম/সমাজকল্যাণ/ক্লিনিক্যাল সোশ্যালওয়ার্ক/এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি ইত্যাদি বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রিসহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা জিপিএ ২.৫০ থাকতে হবে।

ভর্তির আবেদন ওয়েবসাইটে পেতে

ভর্তির আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৮ নভেম্বর ২০২৫, বেলা তিনটা।

৩. ভর্তি পরীক্ষার ফলাফল: ৩০ নভেম্বর ২০২৫।

৫. ভর্তি কার্যক্রম: ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬।

৬. ক্লাস শুরুর তারিখ: ৯ জানুয়ারি ২০২৬।

# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট