আবেদনকারীকে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে
আবেদনকারীকে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে

জাবি আইবিএতে উইকএন্ড এমবিএ, সিজিপিএ ২.৫০ থাকলে আবেদন করা যাবে

পেশাগত জীবনে দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ-জেইউ) উইকএন্ড এমবিএ (ডব্লিউএমবিএ) প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ করা হচ্ছে। ইকএন্ড এমবিএর ৩৮তম ব্যাচে (ফল ২০২৬) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরিজীবী ও পেশাজীবীদের বিশেষ চাহিদার কথা বিবেচনা করে সাজানো ৬০ ক্রেডিট ঘণ্টার এই ফল ট্রাইমিস্টার প্রোগ্রামে আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

কোর্সের বিস্তারিত—

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) একাডেমিক উৎকর্ষ, নৈতিক নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তাধারার প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। কর্মজীবী পেশাজীবীদের সুবিধার্থে এই প্রোগ্রামের সব ক্লাস শুক্র ও শনিবার আয়োজন করা হয়। পাশাপাশি ট্রাইমিস্টারের সিস্টেম সুবিধা থাকায় একজন শিক্ষার্থী সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ ছয় বছরের মধ্যে এই কোর্স সম্পন্ন করতে পারেন। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা ও ক্যাম্পাস রুটে পরিবহনের সুবিধা প্রদান করে থাকে কর্তৃপক্ষ। এই প্রোগ্রামের অধীনে শিক্ষার্থীরা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) এবং কোয়ান্টিটেটিভ বিজনেস অ্যানালাইসিস (কিউবিএ) বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা—

ভর্তির আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নির্দিষ্ট শর্তাবলি নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি অথবা ৩ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রির সঙ্গে ১ বা ২ বছর মেয়াদি মাস্টার্স থাকতে হবে। সিজিপিএ স্কেলে (৪.০০-এর মধ্যে) অন্তত ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকা আবশ্যক। পাশাপাশি এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০-এর স্কেলে কমপক্ষে ৩.০০ (অথবা দ্বিতীয় বিভাগ) থাকতে হবে। তবে স্বনামধন্য প্রতিষ্ঠানে ৭ বছর বা তার বেশি সময় ধরে সফলভাবে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ পেশাজীবীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা; উপযুক্ত কাগজপত্র যাচাইকরণ সাপেক্ষে তাঁরা লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ভাইভা-ভোসে বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন।

আবেদনের সময়—

উইকএন্ড এমবিএতে ভর্তির জন্য ১১ আগস্ট রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনপ্রক্রিয়াটি অনলাইনভিত্তিক হওয়ায় প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সহজেই ভর্তি ফর্ম পূরণ করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার বিকেল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ আগস্ট ২০২৬, শুক্রবার। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) থেকে সম্ভাব্য তারিখ হিসেবে শুরু হতে যাচ্ছে।

যোগাযোগ—

আগ্রহী প্রার্থীরা যেকোনো তথ্যের জন্য সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আইবিএ-জেইউ কার্যালয়ে সরাসরি কিংবা ই–মেইল (wmba.iba.ju@juniv.edu) ও অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে হটলাইন নম্বরেও (+৮৮০১৭৩০৬৪১০৭৩) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের ব্যবসায়িক শিক্ষা প্রদান করে যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরি করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য।