
বিশ্বের অন্যতম খ্যাতনামা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটির বিভিন্ন অনলাইন কোর্সে বিনা মূল্যে পড়ার সুযোগ দিয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থী, পেশাজীবী ও আগ্রহী শিক্ষার্থী এসব কোর্সে অংশ নিতে পারবেন। কোর্সগুলো অনলাইনে করা যায় এবং নিজের সুবিধামতো সময়ে শেখার সুযোগ রয়েছে।
যেসব বিষয়ে কোর্স
১. আর্ট ও ডিজাইন
২. ডেটা সায়েন্স
৩. পুষ্টিবিজ্ঞান
৪. ব্যবসা
৫. কম্পিউটার সায়েন্স
৬. শিক্ষা ও শিক্ষকতা
৭. সামাজিক বিজ্ঞান
৮. স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান
৯. মানবিক
১০. গণিত
১১. তথ্যপ্রযুক্তি
১২. প্রোগ্রামিং
১৩. বিজ্ঞান
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এবং পেশাজীবীরা এসব কোর্সে অংশ নিতে পারবেন। বয়স বা লিঙ্গভিত্তিক বাধ্যবাধকতা নেই। একটি কোর্সে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক কোর্সেও ভর্তি হওয়া যায়।
আইইএলটিএস/টোফেল ছড়াই আবেদন
সাধারণভাবে আইইএলটিএস বা টোফেল স্কোরের বাধ্যবাধকতা নেই। তবে অধিকাংশ কোর্সের ভাষা ইংরেজি হওয়ায় কোর্সের বিষয়বস্তু বুঝতে ইংরেজিতে পড়ার সক্ষমতা থাকা প্রয়োজন।
সার্টিফিকেট পেতে দিতে হবে ফি
কোর্সগুলো বিনা মূল্যে করা গেলেও যাচাইকৃত (ভেরিফায়েড) সনদের জন্য আলাদা ফি প্রযোজ্য হতে পারে। তাই বিনা মূল্যে কোর্স সম্পন্ন করা এবং বিনা মূল্যে ভেরিফায়েড সনদ পাওয়া দুটি বিষয় এক নয়।
যেভাবে আবেদন
হার্ভার্ডের এসব অনলাইন কোর্সে ভর্তি হতে এডএক্স (edX) প্ল্যাটফর্মে যেতে হবে। এরপর পছন্দের কোর্স নির্বাচন করে একটি অ্যাকাউন্ট খুলে বা বিদ্যমান অ্যাকাউন্টে সাইন ইন করে কোর্সে এনরোল করা যাবে।
আবেদনের শেষ তারিখ
কোর্সভেদে সময়কাল, ক্লাসের ধরন, অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন ও সনদের শর্ত আলাদা হতে পারে। তাই ভর্তির আগে সংশ্লিষ্ট কোর্সের বিস্তারিত তথ্য দেখে নেওয়া উচিত।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।