জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের আগামী ৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি ২৬ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামী ৭ নভেম্বর (শনিবার) অনুষ্ঠেয় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাটি ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কোড ২২০২। পরীক্ষার সময়সূচি প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে। বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক শিক্ষা, গ্রন্থাগার, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান, সংগীত ও ক্রীড়া বিজ্ঞানসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষার্থীদের এ পরিবর্তিত সূচি অনুসরণ করতে হবে।