জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিতে মাস্টার্স প্রোগ্রামে ২০২৩-২৪ সেশনের ফল সেমিস্টারে ২৩তম ব্যাচে শিক্ষার্থী ভর্তি নেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ আগস্টের মধ্যে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।
প্রোগ্রামের বৈশিষ্ট্য
মোট ক্রেডিট: গণিত বা অন্য বিষয়ে বিএসসিতে (সম্মান) বা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ৩০ ক্রেডিট। বিএসসি (পাস) ৩৯ ক্রেডিট;
কোর্সের মেয়াদ: এক বছর
ক্লাস: সাপ্তাহিক ছুটির দিনে;
আবেদনের যোগ্যতা
প্রার্থীর নিচের যেকোনো বিষয়ে স্নাতকে দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে—
গণিতে বিএসসি (সম্মান);
যেকোনো বিষয়ে বিএসসি (সম্মান);
বিএসসি ইঞ্জিনিয়ারিং;
গণিতে বিএসসি (পাস);
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা http://math.iitju.edu.bd/apply ক্লিক করে দরকারি তথ্য দিয়ে আবেদনপত্র
পূরণ করতে পারবেন;
একাডেমিক তথ্যসহ ছবি ও স্বাক্ষর যুক্ত করতে হবে;
আবেদন ফি
এ কোর্সের আবেদন ফি ১,০০০ টাকা;
ভর্তি–সম্পর্কিত তারিখ
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৮ আগস্ট, শুক্রবার, সকাল ১০টা ;
ফল প্রকাশ: ১৯ আগস্ট;
ভর্তির তারিখ: ২০ থেকে ৩১ আগস্ট;
ক্লাস শুরু: ১ সেপ্টেম্বর, শুক্রবার;
ফরম পূরণ ও ভর্তি–সম্পর্কিত বিস্তারিত তথ্য মিলবে https://juniv.edu/file/8403 লিংকে।