
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩–২৪ সেশনের ২৪তম ব্যাচের ফল সেমিস্টারে মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। এক বছরমেয়াদি তিন সেমিস্টারের এ প্রোগ্রামে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ আগস্টের মধ্যে অনলাইন ও অফলাইনে আবেদন করতে পারবেন।
সামাজিক বিজ্ঞান বা মানবিকের যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি;
তিন–চার বছরমেয়াদি স্নাতক (সম্মান);
বিএ, বিএসএস, বিকম, বিএসসির যেকোনো বিষয়ে তিন বছরমেয়াদি স্নাতক ডিগ্রি;
দুই বছরমেয়াদি স্নাতকের (পাস) ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;
ইঞ্জিনিয়ারিং/এমবিবিএস/বিডিএসে চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রি;
শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ অথবা সিজিপিএ/জিপিএ–২.৫ থাকতে হবে;
ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর
এক ঘণ্টার পরীক্ষায় ইংরেজি ব্যাকরণে ১৫টি, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলিতে ১০টি, আন্তর্জাতিক বিষয়াবলিতে ১০টি, আইকিউতে ৫টি প্রশ্নসহ ৪০টি প্রশ্নে মোট ৬০ (৪০×১.৫) নম্বর থাকবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
আগামী ১১ আগস্ট, শুক্রবার বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনলাইনে আবেদন যেভাবে
অনলাইনে আবেদন করতে লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
ওরিয়েন্টেশন ক্লাস
আগামী ১ সেপ্টেম্বর, শুক্রবার, সকাল ১০টা।
ক্লাস যেদিন
প্রতি শুক্র ও শনিবার এই প্রোগ্রামের ক্লাস অনুষ্ঠিত হবে।
ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য জানতে লিংকে ঢুঁ মারুন