
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) পরিচালিত ছয় সপ্তাহব্যাপী সার্টিফিকেট কোর্স ‘অ্যাকাউন্টিং ফর নন-অ্যাকাউন্ট্যান্টস (এএফএনএ), ইনটেক-১২’-এ ভর্তির আবেদন চলছে।
যেসব পেশাজীবীর অ্যাকাউন্টিং বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা অভিজ্ঞতা নেই কিংবা সীমিত, কিন্তু ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাববিজ্ঞান সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন, তাঁদের জন্য এ কোর্স বিশেষভাবে উপযোগী।
বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে আর্থিক তথ্য বিশ্লেষণ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কোর্সটি প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক লেনদেনের হিসাব সংরক্ষণ, আর্থিক বিবরণী বোঝা, আর্থিক তথ্য বিশ্লেষণ এবং প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম মূল্যায়ন সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন।
কোর্সটিতে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি হিসাবব্যবস্থা, আর্থিক বিবরণী, বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ, আর্থিক কার্যসম্পাদন মূল্যায়ন, ব্যয় নির্ধারণ, বাজেট প্রণয়ন, ভ্যারিয়েন্স অ্যানালিসিস, ট্রান্সফার প্রাইজিং এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে হিসাবসংক্রান্ত তথ্যের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কোর্সটির মেয়াদ ছয় সপ্তাহ।
আইবিএ প্রাঙ্গণে প্রতি শুক্রবার সকাল ও দুপুরে ক্লাস অনুষ্ঠিত হবে।
সকালবেলার ক্লাস শুরু হবে ৯টা ৩০ মিনিটে এবং দুপুরের ক্লাস শুরু হবে ২টা ১৫ মিনিটে।
আইবিএর শিক্ষক, দেশের স্বনামধন্য বিজনেস স্কুলের শিক্ষক এবং শিল্প ও ব্যবসা খাতের অভিজ্ঞ পেশাজীবীরা কোর্সটিতে পাঠদান করবেন।
আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং স্বনামধন্যপ্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে বিশেষ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার শর্ত শিথিল করা হতে পারে।
আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমেচূড়ান্তভাবে নির্বাচন করা হবে। কোর্সের মোট ফি ৩২ হাজার টাকা।
ব্যক্তিগত ও দলীয় অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি এবং পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হবে।
সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে সনদ প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করা যাবে: https://mdp.iba-du.edu/afna।
এ ছাড়া বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি), আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কক্ষ নম্বর ৪০২ (তৃতীয় তলা), ঢাকা-১০০০ ঠিকানায়। যোগাযোগ: ০১৭৬৬-৯৯৩৩৯০, ০১৭২৬-৮৮৫৩২৯। ই-মেইল: mdp@iba-du.edu।