পিএইচডি ফেলোশিপ দিচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাসে ২৫০০০ টাকা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিকস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ‘কনভেনশন অব মিউনিসিপাল সলিড ওয়াস্ট টু ভ্যালু অ্যাডেড প্রডাক্টস অ্যা সার্কুলার ইকোনমিক অ্যাপ্রোচ ফর রিনিউয়েবল পাওয়ার অ্যান্ড অর্গানিক ফার্টিলাইজার’ শিরোনামের প্রজেক্ট বাস্তবায়নে পিএচডি ফেলোশিপে আবেদনপত্র আহ্বান করেছে। ব্যানবেইসের অর্থায়নে পরিচালিত হবে এ ফেলোশিপ প্রোগ্রাম। আগ্রহী প্রার্থীরা ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

* স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রিনিউয়েবল এনার্জি/ফিজিকস/অ্যাপ্লায়েড ফিজিকস/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/এনার্জি সায়েন্স অ্যান্ড টেকনোলজি/এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

* রিনিউয়েবল এনার্জি বিষয়ে অভিজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ে প্রকাশনা থাকা প্রার্থী অগ্রাধিকার পাবেন;

* ইংরেজিতে দক্ষতা থাকতে হবে;

* আবেদনের তারিখে বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না;

সুযোগ–সুবিধা

* প্রতি মাসে ২৫,০০০ টাকা প্রদান করা হবে;

যা করতে হবে

* গবেষণা সম্পর্কিত পরিকল্পনা ও ডাটা বিশ্লেষণ;

* গবেষণা ল্যাবে ও মাঠপর্যায়ে কাজ করতে হবে;

* ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) স্পেকট্রোকপি ব্যবহারের মাধ্যমে বিশ্লেষণ, সিএইচএন অ্যানালাইজার ব্যবহার করে উপাদান বিশ্লেষণ ও ইলেকট্রন মাইক্রোস্কোপ স্ক্যানিং (এসইএম);

* প্রতিবেদন দিতে হবে ও প্রকাশনার কাজ করতে হবে;

আবেদন যেভাবে

* প্রয়োজনীয় কাগজপত্র সিভিসহ khokonpme@pstu.ac.bd ঠিকানায় পাঠাতে হবে;

* আবেদনের যোগ্যতাসহ ফেলোশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে https://www.pstu.ac.bd/notices/phd-circular ক্লিক করতে পারবেন।